জাতীয়

দুই সপ্তাহে করোনা সনদ ছাড়া দেশে ফিরেছেন ১৫৬৫ জন

নিজস্ব প্রতিবেদক : সরকারের কঠোর বার্তা অমান্য করে করোনা সনদ ছাড়াই দেশে আগের মতোই ফিরে আসছেন বিমানের যাত্রীরা। গত দুই সপ্তাহে ১ হাজার ৫শ’ ৫৬ জন প্রবাসী দেশে ফিরেছেন। এরমধ্যে সনদ ছাড়া যাত্রী নেয়ার অভিযোগে কয়েকটি এয়ারলাইন্সকে জরিমানা এবং নানা সতর্কতামূলক আগাম বার্তা দেওয়া হয়।

বিদেশ থেকে ফেরত আসা কোনও যাত্রী দেশে প্রবেশ করতে চাইলে অবশ্যই তাকে ৭২ ঘণ্টা আগে করোনা মুক্তির সনদ লাগবে। তারপরও নানা অজুহাতে প্রায় প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্স তাদের ফ্লাইটে করে নেগেটিভ সনদ ছাড়াই যাত্রী বহন করছে।

এতে সীমাহীন ভোগান্তিতে পড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। গত ২ সপ্তাহে করোনা নেগেটিভ সনদ ছাড়াই ১ হাজার পাঁচশ ৬৫ জন যাত্রী শাহজালাল বিমানবন্দর দিয়ে এসেছেন। এরমধ্যে ৫ জন করোনা রোগীও ছিলেন।

দেশে আসা যাত্রীদের আইসোলেশনে পাঠিয়েছে কর্তৃপক্ষ। আক্রান্ত ৫ জন করোনা রোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। করোনা নেগেটিভ সনদ ছাড়া দেশে যাত্রী নিয়ে আসার অভিযোগে সাউদিয়া এয়ারলাইন্সকে ২ লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

করোনা সনদ ছাড়া দেশে ফ্লাইট পরিচালনা করা যাবে না বলে এয়ারলাইন্সগুলোকে আগাম সতর্কবার্তা দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যদি তারা এ সতর্কতামূলক বার্তা না মানেন এবং করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী নিয়ে আসা বন্ধ না করেন তাহলে তাদের বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইটসেবা বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এছাড়াও কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা হিসেবে সনদ যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে। এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান জানান, ‘করোনা নেগেটিভ সনদ ছাড়া কোনও যাত্রীকে বিমানবন্দরে প্রবেশ করতে দেয়া হবে না। এয়ারলাইন্সগুলোকে জরিমানা করা হচ্ছে।’

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শীত বাড়ার পর থেকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। বিদেশ থেকে ফেরত আসা যাত্রীদের দ্বারা কেউ যাতে আক্রান্ত না হন এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের করোনা নেগেটিভ সনদ ছাড়া প্রবেশ করতে দিচ্ছে না। এছাড়াও ইউরোপ-আমেরিকায় করোনার দ্বিতীয় ঢেউ যাতে বাংলাদেশে আছড়ে পড়তে না পারে সে জন্য সতর্ক বাংলাদেশ।

সেজন্য ৫ই ডিসেম্বর থেকে বিদেশ ফেরত যাত্রীদের করোনা নেগেটিড সনদ বাধ্যতামূলক করে বিমানবন্দর ও বেবিচক কর্তৃপক্ষ। এর মধ্যেও সনদ ছাড়াও এবং আক্রান্ত রোগীদের আসা-যাওয়া হচ্ছে বিমানবন্দরে। সূত্র জানায়, প্রায় ১৩টি এয়ারলাইন্স তাদের ফ্লাইটে করে সনদ ছাড়াই যাত্রীদের নিয়ে এসেছে। এরমধ্যে রয়েছে, সৌদি এয়ারলাইন্স, মালদিভিয়ান এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার এশিয়া এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এমিরেটস, কুয়েত এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স ও গালফ এয়ার।

সূত্র জানায়, গত ১৫ই ডিসেম্বর সৌদি এয়ারলাইন্স করোনা নেগেটিভ সনদ ছাড়াই ২৬০ জন যাত্রী নিয়ে বিমানবন্দরে আসে। এর আগের দিন তারা আরও ২৫৯ জন যাত্রী নিয়ে বিমানবন্দরে আসে। আগের ফ্লাইটে শ্রমিকরা এসেছিল বলে জানা গেছে। তাদের কেউ কেউ খালি পায়ে এসেছেন। কারও ল্যাগেজ ছিল না। এমনকি অনেকের শীতের কাপড়ও ছিল না। সনদ ছাড়াই যাত্রী নিয়ে আসার কারণে এয়ারলাইন্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সনদ ছাড়া গত ৫ই ডিসেম্বর ৩০৪ জন, ৬ই ডিসেম্বর ১৯৫ জন, ৭ই ডিসেম্বর ২৩৫ জন, ৮ই ডিসেম্বর ৮০ জন, ৯ই ডিসেম্বর ৪৮ জন, ১০ই ডিসেম্বর ১১৮ জন, ১১ই ডিসেম্বর ৩০ জন, ১২ই ডিসেম্বর ২৩ জন, ১৩ই ডিসেম্বর ৪ জন, ১৪ই ডিসেম্বর ৩ জন, ১৫ই ডিসেম্বর ৬ জন, ১৬ই ডিসেম্বর ৪ জন যাত্রী বিদেশ থেকে এসেছেন।

তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। সূত্র জানায়, যদি এয়ারলাইন্সগুলো সনদ ছাড়াই দেশে যাত্রী নিয়ে আসে তাহলে শাস্তি হিসেবে প্রথমবার নিয়ম ভাঙলে ১টি ফ্লাইট, দ্বিতীয়বার নিয়ম ভাঙলে ৩টি ফ্লাইট, ৩ বার নিয়ম ভাঙলে ১ সপ্তাহের ফ্লাইট বাতিল ঘোষণা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এরপরও যদি তারা সতর্কতা না মানেন চতুর্থবারের মতো করোনা নেগেটিভ সনদ ছাড়াই যাত্রী আনে তাহলে তাদের ১ মাসের জন্য ফ্লাইট বাতিল করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা