সংগৃহীত ছবি
জাতীয়

কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন এনআইডি সেবায় এবার দপ্তরের প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশনা দিয়েছে ।

আরও পড়ুন: সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাভুক্ত অফিস প্রধানরা সপ্তাহে একদিন তার দপ্তরের প্রধান ফটকে বসে সেবা প্রত্যাশীদের সাথে সরাসরি কথা বলবেন, সেবা প্রাপ্তির আবেদনের বিষয়বস্তু শুনবেন এবং সহজে সেবা পাওয়ার সুযোগ করে দেবেন। সেবা সহজ করতে কোনো প্রতিবন্ধকতার বিষয়বস্তু অবগত হলে তা সমাধানের চেষ্টা করবেন।

কর্মকর্তারা বলেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে কতিপয় স্বল্পমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে চাইছে ইসি। এই পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে নাসির উদ্দীন কমিশন। সেই সাথে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো সময়াবদ্ধ সংস্কার পরিকল্পনার বিষয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন সংস্থাপন অধিশাখায় পৌঁছানো নিশ্চিত করার জন্য সংস্কার কার্যক্রম বাস্তবায়নকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ইসির উপসচিব মো. শাহ আলম।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা