সংগৃহীত ছবি
জাতীয়

প্রিন্ট হয়ে পড়ে আছে স্মার্টকার্ড

নিজস্ব প্রতিবেদক: অনেক উপজেলায় প্রিন্ট হয়ে পড়ে আছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড)। এসব স্মার্টকার্ড জরুরি ভিত্তিতে বিতরণ করতে চান আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের পিডি ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।

আরও পড়ুন: সাবেক মন্ত্রী মোকতাদির রিমান্ডে

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় জরুরি ভিত্তিতে স্মার্টকার্ড বিতরণের বিষয়টি জানান পিডি সায়েম।

সভায় প্রকল্প পরিচালক বলেন, স্মার্টকার্ড বিতরণের কাজ দ্রুততার সঙ্গে করা প্রয়োজন। বেশকিছু উপজেলার স্মার্টকার্ড মুদ্রিত অবস্থায় আছে। যা বিতরণ করা জরুরি। ইতোমধ্যেই ভোটার নিবন্ধন এবং স্মার্টকার্ড বিতরণ কাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে। এগুলো যত্নসহকারে ব্যবহার ও সংরক্ষণ করা আবশ্যক।

এদিকে ইসি জানিয়েছে, এ পর্যন্ত স্মার্টকার্ড ছাপানো হয়েছে ৮ কোটি ১৪ লাখ ৩৬ হাজার ৯৫টি। বিতরণ হয়েছে ৬ কোটি ৬৪ লাখ ৬ হাজার ২৫৯টি। মোট অবিতরণকৃত কার্ডের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৮৩৬টি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা