ছবি: সংগৃহীত
জাতীয়
‘লাইন নয়, অনলাইন!’

মেট্রোরেল কার্ড রিচার্জ এখন ঘরে বসেই

সান নিউজ অনলাইন 

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫ – রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য দীর্ঘ লাইন ধরার ঝামেলা শেষ হলো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে উদ্বোধন করা হয়েছে নতুন অনলাইন কার্ড রিচার্জ সেবা, যার মাধ্যমে র‌্যাপিড পাস ও এমআরটি পাস ঘরে বসেই বা যে কোনো জায়গা থেকে রিচার্জ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘লাইন নয়, অনলাইন-রিচার্জ এখন হাতের মুঠোয়!’ স্লোগান সামনে রেখে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এই সেবা চালু করেন। এই উদ্যোগ বাস্তবায়ন করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।



ডিটিসিএর নতুন ব্যবস্থায় যাত্রীরা ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন ব্যাংকিং ব্যবহার করে কার্ড রিচার্জ করতে পারবেন। ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “অনেক যাত্রী আমাদের কাছে অভিযোগ দিচ্ছিল, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে ভিড় ও হয়রানির শিকার হচ্ছেন। এই প্রযুক্তিনির্ভর সেবা সেই সমস্যা দূর করবে।”

রিচার্জের জন্য প্রথমে ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন ও লগইন করতে হবে। এরপর র‌্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। একবার পেমেন্ট সফল হলেও স্টেশনে স্থাপিত নতুন এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ না করলে রিচার্জ কার্যকর হবে না।



কার্ডে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। এভিএম যন্ত্রে স্পর্শের আগে চাইলে যাত্রী সাত দিনের মধ্যে রিচার্জ বাতিল করতে পারবে; সেক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। তিন মাসের মধ্যে যদি কার্ড স্পর্শ না করা হয়, টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের একাউন্টে ফেরত যাবে, তাতেও ৫ শতাংশ ফি প্রযোজ্য হবে।

অনলাইন রিচার্জ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার থেকে ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি স্টেশনে দুটি করে যন্ত্র বসানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন ১০০ টাকা রিচার্জ করা একটি কার্ড এভিএম যন্ত্রে স্পর্শ করে সফলভাবে দেখান। তিনি বলেন, “এবার থেকে যাত্রীরা স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না, বাসায় বসে রিচার্জ করতে পারবেন। আমরা শুধু মেট্রোরেলেই থেমে থাকছি না, র‍্যাপিড পাস দিয়ে চলাচল করা পরিবহনে এবং ভবিষ্যতে ই-টোলিংয়ে এই সুবিধা সম্প্রসারণ করার কাজ চলছে।”

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “এটি একটি মাইলফলক; যাত্রীরা যেকোনো জায়গা থেকে রিচার্জ করতে পারবেন, আর দীর্ঘ লাইন আর ধরতে হবে না।”

বর্তমানে প্রতিদিন গড়ে ৪.৫ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। দেশে ১৬ লাখ স্মার্ট কার্ড ব্যবহারকারীর মধ্যে ৬৫ শতাংশ নিয়মিত মেট্রোরেল সেবা নিচ্ছেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা