সংগৃহীত
জাতীয়

এনডিএ জোটকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যগরিষ্ঠ আসন পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: স্মার্ট ডাক সেবা নিশ্চিত করতে হবে

বুধবার (৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এই অভিনন্দন জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় জনগণ গণতন্ত্রের অভিযাত্রাকে ধরে রেখেছেন। এই নির্বাচনে এনডিএ জোটটি ভালিই ফলাফল করেছেন। এই জোটের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে কাজ করেছেন। এই কারণে ২ দেশের মধ্যে সম্পর্কের নতুন উচ্চতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৬০,৭৯৯ হজ্জযাত্রী

তিনি আরও জানান, দেশটির জনগণই তাদের প্রতিনিধিকে নির্বাচিত করেছেন। এ জন্য তাদের অভ্যন্তরীণ কোন বিষয়ে মন্তব্য করতে চাই না। দেশটিতে সংকট হলে সরকারি দলের সাথে বিরোধী দল ভূমিকা রাখে। আমাদের দেশে এখানে বিরোধী দল কোনও ভূমিকা রাখেন না।

তিস্তা নিয়ে ১ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখনও ক্ষমতায় আছেন। কিন্তু, রাজ্য সরকারের সাথে বাংলাদেশ কোনও কাজ করেন না। আমরা মূলত কাজ করি কেন্দ্রীয় সরকারের সাথে। এতে, পানির ন্যায্য হিসাব পাওয়ার জন্য আমরা কাজ করব।

আরও পড়ুন: সুখবর দেননি মালয়েশিয়ার হাইকমিশনার

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। এই নির্বাচনের পর সফরে ২ দেশের দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তৃত আলোচনা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা