ছবি: সংগৃহীত
জাতীয়

সাংবাদিকতায় সেরাদের অ্যাওয়ার্ড দিচ্ছে ডিএমএফ

নিজস্ব প্রতিবেদক: আগামী জুন মাসে 'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪' আয়োজনের ঘোষণা দিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

আরও পড়ুন: দাখিলে এবারও শীর্ষে এনএস কামিল মাদরাসা

রোববার (১২ মে) সন্ধ্যায় সংগঠনের মহানগর অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অ্যাওয়ার্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি দৈনিক কালবেলার অনলাইন ডেপুটি ম্যানেজার মো. দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন 'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪'র জুরি বোর্ডের সদস্য দৈনিক সবুজ নিশান পত্রিকার বার্তা প্রধান মো. মোকছেদুর রহমান ওয়ালী।

আরও পড়ুন: যানজট নিরসনে চালু হলো গেটলক সিস্টেম

আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর এসিস্টেন্ট ম্যানেজার মো. রায়হান উল্লাহ রবিন, সিনিয়র সহ-সভাপতি অর্থ সংবাদের হেড অব মার্কেটিং মাইনউদ্দিন সোহাগ, সহ-সভাপতি বার্তা২৪ এর ডেপুটি ম্যানেজার মো. নাছির উদ্দীন, সহ-সভাপতি অপরাধ জগৎ অনলাইন নিউজ পোর্টালের চিফ রিপোর্টার হাকিম মাহি, সহ-সভাপতি আরটিভির ডেপুটি ম্যানেজার মো. আরিফসহ ডিএমএফ’র অন্যান্য কর্মকর্তা-সদস্য এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, 'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪' আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের স্থান পরে জানিয়ে দেয়া হবে। প্রথমবারের মতো সাংবাদিকতা ও বিভিন্ন সেক্টরে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে ৭টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

আরও পড়ুন: ভোলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উঠান সভা

সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, আগামী ১৪-২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে।

এ বছর ডিএমএফ সাতটি বিভাগে পুরস্কার প্রদান করবে। এর মধ্যে সাংবাদিকতার জন্য ৫টি ও বিশেষ ক্যাটাগরিতে ২টি পুরস্কার থাকবে।

জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলির মধ্য থেকে সেরা ৫ জন সাংবাদিককে বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে। এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে ২ জনকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে।

আরও পড়ুন: বড়াইগ্রামে সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪'-এর জন্য টিভি, পত্রিকা, বা নিবন্ধিত কোন অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন ক্যাটাগরি:

অনুসন্ধানী সাংবাদিকতা, প্রযুক্তি সাংবাদিকতা, বিজনেস সাংবাদিকতা, স্পোর্টস সাংবাদিকতা ও বিনোদন সাংবাদিকতা।

আগামী ১৪-২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে। আবেদনের লিংক https://forms.gle/aeauTTBuX7P6aWq79

ডিএমএফ আশা করে যে, এ অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিক মানে পৌঁছাতে সাহায্য করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা