রাজনীতি

ফরিদপুরে আওয়ামী লীগের শোক সভা

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শোক সভা করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

শনিবার (১৫ আগস্ট) শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে শোক সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক। বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষ, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা কবিরুল আলম মাও, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য মো. ফারুক হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুল আহাদ সেলিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাড. শামসুল হক ভোলা মাস্টার, সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস, সাবেক অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান খান, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. বদিউজ্জামান বাবুল, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার মঞ্জুর আলী, খন্দকার আশরাফুজ্জামান মুরাদ প্রমুখ।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শেষে সকলের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা