রাজনীতি

টিকা বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনার টিকা গ্রহণ দেশে শুরু হয়েছে। শুরুতে এ টিকা বিষয়ে সাধারণের মধ্যে কিছুটা নেতিবাচক ধারণা থাকলেও তা কাটিয়ে উঠে টিকা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

সাধারণ মানুষের মধ্যে টিকার বিষয়ে সচেতনা তৈরি করতে দেশের রাজনীতিক, সরকারের মন্ত্রী, প্রশাসনের আমলারাও প্রায় প্রতিদিন টিকা গ্রহণ করছেন। এর ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার টিকা গ্রহণের বিষয়েও সাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন কিনা তা জানতে চাওয়া হলে তার চিকিৎসা টিমের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাননিউজকে বলেন, ম্যাডাম হয়ত শিগগিরিই করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন। তবে তিনি এ বিষয়ে এখনও আমাদের কিছু জানাননি। তিনি জানালে বা আগ্রহ প্রকাশ করলে আমরা ওনার ভ্যাকসিন গ্রহণের বিষয়ে অগ্রসর হব।

ডা. জাহিদ আরেক প্রশ্নের জবাবে জানান, করোনা টিকা গ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন করতে হয়, তা তিনি (খালেদা জিয়া) এখনও করেননি।

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের হাত, পা এবং কোমরের ব্যথা আগের চেয়ে বেড়েছে। মাঝে মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অস্টিও আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন তিনি। তার মেরুদন্ড, বাম হাত ও ঘাড়ের দিকে শক্ত হয়ে যায়। দুই হাঁটু প্রতিস্থাপন করা আছে। তিনি ব্লাড প্রেসার নিয়ন্ত্রণের ওষুধ খান। বাম চোখেও সমস্যা রয়েছে তার। ওনার এসব রোগ কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই করোনা টিকা গ্রহণের উদ্যোগ নেয়া হবে।

বিএনপি প্রধানের করোনা টিকা গ্রহণের বিষয়ে জানতে চাইলে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সাননিউজকে বলেন, এ বিষয়ে এখনও তিনি কোনো সিদ্ধান্ত নেননি বা আমাদের জানাননি। চিকিৎসক দলের পরামর্শক্রমে এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।

নিজে (আব্দুস সাত্তার) করোনা টিকা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না এখনও নেইনি। তবে অবশ্যই নেব। কারণ টিকা নেয়া যে কারও অধিকারের মধ্যে পড়ে। এটা নেয়া আমারও অধিকার।

বিএনপি চেয়ারপারসনের টিকা গ্রহণের বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাননিউজকে বলেন, ম্যাডাম করোনা টিকা গ্রহণ করবেন কিনা তা এখনও আমরা জানি না। আসলে এ বিষয়টি ওনার চিকিৎসকরা ভাল বলতে পারবেন। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই হয়ত তিনি শিগগিরই টিকা নেবেন।

করোনা টিকা বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকনসহ বেশ কয়েক নেতা টিকা গ্রহণ করেছেন। পাশাপাশি তারা এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেছেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দির পর দীর্ঘ কারাভোগের পর গত বছর ২৫ মার্চে করোনা মহামারিতে শর্ত সাপেক্ষে খালেদা জিয়া মুক্তি পান। বিএনপি প্রধানের মুক্তির পর এক দফা সময় বাড়ানো হয়। আগামী ২৫ মার্চ এর মেয়াদ শেষ হচ্ছে। ৭৬ বছর বসয়ী খালেদা জিয়ার বার্ধ্যকজনিত নানা রোগ ব্যাধি শরীরে দেখা দিয়েছে। ডায়াবেটিসসহ মাঝে মধ্যে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। ফলে তার উন্নত চিকিৎসা প্রয়োজন বাসায় বসে চিকিৎসায় এখন খুব একটা ফল পাওয়া যাচ্ছে না।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা