লাইফস্টাইল

সম্পর্ক ভাঙে যেসব অভ্যাসে 

লাইফস্টাইল ডেস্ক: মানুষ একা থাকতে পারে না। সে কারণে মানুষ একে অন্যের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। কোনো সম্পর্ক তৈরি করার জন্য সময় দিতে হয়।

কিন্তু মাত্র কয়েক মুহূর্তেই সম্পর্ক ভেঙে যেতে পারে। সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য মানুষের কিছু অভ্যাস দায়ী। কিছু অভ্যাস রয়েছে যেগুলোর কারণে প্রেম অথবা বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যেতে পারে।

ভুল ধরা
কোনো মানুষ নিজের সমালোচনা শুনতে পছন্দ করেন না। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা প্রতিনিয়ত ভালোবাসার মানুষের সমালোচনা করতে থাকেন। পান থেকে চুন খসলেই সঙ্গীর ভুল ধরতে গেলে সম্পর্কে সৃষ্টি হয় তিক্ততা। প্রথম দিকে সমালোচনার বিষয়টি এড়িয়ে যেতে পারেন, দিনশেষে সে এসব মুখ বুজে সহ্য করবে না।

কম কথা বলা

কোনো বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে অভিমান হলে অনেকেই চুপচাপ বসে থাকেন। মনে মনে গালমন্দ করতে থাকেন। কিন্তু মনের ভাষা বোঝার ক্ষমতা কোনো মানুষের নেই। তাই চুপচাপ বসে না থেকে খোলাখুলি কথা বলাই শ্রেয়। চুপচাপ বসে থাকলে সম্পর্কে জটিলতা সৃষ্টি হয়।

সঙ্গীর খারাপ দিক তুলে ধরা

একজন মানুষ কেবল খারাপ কাজ করেন না। ভালো ও খারাপ সবই তার কাজের মধ্যে পাওয়া যেতে পারে। কিন্তু সবসময় যদি সঙ্গীর খারাপ বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা উঠতে থাকে, তাহলে সম্পর্ক আর এগোয় না। তাই সঙ্গীর সমালোচনা না করে তার ভালো কিছু বৈশিষ্ট্য চিহ্নিত করার চেষ্টা করুন।

পরিবর্তনের চেষ্টা করা

সব মানুষ একই রকম হবে- এমন আশা করা বোকামি। সঙ্গীকে পরিবর্তনের চেষ্টা করলে ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গী যেমনই হোক, তার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন। তার সবকিছু পরিবর্তনের চেষ্টা করবেন না।

রাগ প্রকাশ না করা

অনেকে রাগ প্রকাশ করেন না। মনে রাখবেন, সম্পর্কে দুজনেরই রাগ হতে পারে। প্রয়োজনীয় মুহূর্তে রাগ চেপে রাখলে সেটি পরে বড় আকার ধারণ করে। তাই ছোট বিষয়গুলো নিয়ে রাগ হলে সেটি তাৎক্ষণিকভাবে শেষ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

দোষারোপ করা

অনেকে পাল্টাপাল্টি দোষারোপ করতে থাকেন। কারও কোনো ভুল পেলেই তার দোষারোপ করা ঠিক নয়। এতে মনোমালিন্য সৃষ্টি হয়। তাই সঙ্গীকে মূল্যায়ন করা উচিত। মনে রাখবেন, কোনো মানুষই ভুলের উর্ধ্বে নয়। সঙ্গীকে দোষারোপ না করে হাতে হাত মিলিয়ে সমাধান খোঁজার চেষ্টা করুন।

নিজের মত অন্যের ওপর চাপানো

গোঁড়ামি, অসহিষ্ণুতা ও অহংবোধ থাকার কারণে বিষিয়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। ‘আমিই সঠিক’- এ ভাবনা সম্পর্ক নষ্টের অন্যতম কারণ। নিজের মতকে অন্যের ওপর চাপানোর চেষ্টা করলে তিক্ততা বাড়ে। ভালোবাসতে হলে সঙ্গীর মতামতের প্রতি সম্মান জানাতে হবে।

আত্মবিশ্বাস না থাকা

আত্মবিশ্বাস না থাকলে সঙ্গীর কাছে বিশ্বস্ত হওয়া সম্ভব নয়। সম্পর্ক শুরু করলে শেষ পর্যন্ত যেতে হবে। কিন্তু অনেকে সেটি করতে ভয় পান। আত্মবিশ্বাসহীন মানুষের সঙ্গে কেউ সম্পর্ক রাখতে চান না।

নিজেকে প্রাধান্য দেওয়া

সম্পর্ক দুজন মানুষকে নিয়ে গড়ে ওঠে। গুরুত্ব না পেলে সঙ্গী কষ্ট পেতে পারেন। সবসময় নিজেকে প্রাধান্য দিলে সম্পর্ক এগোয় না। তাই সঙ্গীকে মূল্যায়ন করুন।

তুলনা করা

কারও সঙ্গে তুলনা করা খারাপ অভ্যাসগুলোর অন্যতম। অন্যদের সঙ্গে তুলনা করলে সঙ্গী বিব্রত হতে পারেন অথবা কষ্ট পেতে পারেন। এতে সঙ্গীর আত্মবিশ্বাসেও প্রভাব পড়তে পারে। ধীরে ধীরে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা