ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২১ জন।

আরও পড়ুন: ফিলিপাইনে অগ্নিকাণ্ডে নিহত ৪

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেশটির মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাতে জানিয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

পুলিশ জানায়, গ্রামবাসীদের একটি দল একটি অনুষ্ঠান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

পরে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন: গাজায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছুঁই ছুঁই

দুর্ঘটনার পর প্রদেশটির মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা