ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’
আন্তর্জাতিক

ইউক্রেনে শুরু হচ্ছে ‘গণভোট’

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও মস্কোর নিয়ন্ত্রণে থাকা ৪ টি অঞ্চলে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পশ্চিমা দেশগুলো বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছে।

আরও পড়ুন : ঢাকা-নমপেন এফটিএ চুক্তিতে সম্মত

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রুশ সমর্থিত নেতারা ইউক্রেনে ভোটের পরিকল্পনা ঘোষণা করেন। এই গণভোট পশ্চিমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ যা যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

তবে ইউক্রেন এই গণভোট প্রত্যাখ্যান করছে। খবর পাওয়া যাচ্ছে, এই ভোটের ফলাফলকে কখনোই তারা স্বীকৃতি দেবে না।

শুক্রবার থেকে মঙ্গলবার (২৩ থেকে ২৭ সেপ্টেম্বর) এর আগে রাশিয়া-সমর্থিতরা লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া প্রদেশে গণভোটের ঘোষণা করে। যা ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড।

আরও পড়ুন : রোহিঙ্গাদের আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার আগ্রাসন সম্প্রতি কয়েক মাস ধরে কিছুটা ধীর গতির এবং ইউক্রেন উত্তর-পূর্বের কিছু অংশ পুনরুদ্ধার করেছে। এখন পূর্ব ও দক্ষিণে রাশিয়ার সমর্থিত কর্মকর্তারা বলছেন যে তারা রাশিয়ায় যোগদানের বিষয়ে ভোট চান।

ইউক্রেনে গত ৭ মাস ধরে রাশিয়ার আগ্রাসনে যুদ্ধ চলছে। দু’দেশের তীব্র লড়াইয়ে অনেক বেসামরিক লোকের প্রাণ গেছে। নিহত হয়েছেন নারী ও শিশুরাও। লাখ লাখ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসন আর পশ্চিমাদের নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক গোলযোগ শুরু হয়েছে। বেড়েছে সব খাদ্যপণ্যের দাম।

গণভোটের জন্য কয়েক মাস ধরে মস্কোপন্থি কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হচ্ছিল। কিন্তু ইউক্রেনের সম্প্রতি বেশ কয়েকটি এলাকা পুনর্দখলের জন্য তাদের এই আয়োজন দ্রুত হচ্ছে।

এদিকে, চলতি সপ্তাহে ইউক্রেনে যুদ্ধের মাঠে আরও ৩ লাখ সেনা নামানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই গণভোটের পক্ষে রাশিয়ার যুক্তি ‘এটি এই অঞ্চলের মানুষের জন্য তাদের মতামত প্রকাশের একটি বড় সুযোগ’।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগে বলেন, ‘অপারেশনের শুরু থেকেই ... আমরা বলছিলাম যে সংশ্লিষ্ট অঞ্চলের জনগণকে তাদের ভাগ্য নির্ধারণ করা উচিত’।

২০১৪ সালে ক্রিমিয়া দখলের জন্য গণভোটের আয়োজন করে সমালোচনার মধ্যে পড়ে রাশিয়া।

আরও পড়ুন : হিজাববিরোধী বিক্ষোভ: নিহত বেড়ে ৩১

বুধবার (২১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, রাশিয়ার ‘ভৌগোলিক অখণ্ডতা’ রক্ষায় প্রয়োজনে হাতে থাকা সব ধরনের অস্ত্র ব্যবহার করবে।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ ভূখণ্ড দখল করা একটি অপরাধ যার কারণে আত্মরক্ষার জন্য ইউক্রেনে নিজেদের দখলে থাকা এলাকাগুলো রক্ষায় মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন দিমিত্রি মেদভেদেভ। তিনি আরও বলেন, এই গণভোটকে কিয়েভ ও পশ্চিমারা ভয় পায়।

ধারণা করা হচ্ছে, শুক্রবার থেকে শুরু হওয়া ভোটে রাশিয়ার পক্ষে ফলাফল অনিবার্য। ২০১৪ সালে ক্রিমিয়ার গণভোটে কারচুপি হয় বলে বিষয়টি আন্তর্জাতিকভাবে সমালোচিত। সেখানে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ৯৭ শতাংশ ভোট পড়েছিল বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা