মাকে কোমরে গামছা বেঁধে হাসপাতালে নিয়ে যাচ্ছে ছেলে
আন্তর্জাতিক

মাকে পিঠে বেঁধে হাসপাতালে নিল ছেলে!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

পরিবারের দু’জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। বাড়ির আর এক প্রবীণ সদস্যের তীব্র শ্বাসকষ্ট ও করোনার অন্য উপসর্গ দেখা দেওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

কিন্তু সেই রোগীকে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারল না স্থানীয় প্রশাসন। অগত্যা করোনা উপসর্গযুক্ত বৃদ্ধা মাকে বাইকে বসিয়ে নিজের সঙ্গে গামছায় বেঁধে ২০ কিলোমিটার দূরে হাসপাতালে পৌঁছালেন ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের কোলাঘাট ব্লকের কোলা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সফরের ভিডিও ছড়িয়ে পড়তে দেরি হয়নি। এই ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক সুর চড়িয়েছে বিজেপি-ও।

কোলাঘাট ব্লকের কোলা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার ওই বৃদ্ধার বড় ছেলে ও বউমা করোনায় আক্রান্ত হয়ে বড়মা হাসপাতালে চিকিৎসাধীন। দিন কয়েক আগে বৃদ্ধারও করোনা উপসর্গ দেখা দেয়। তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় মাকে কোলাঘাটের পাইকপাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ছোট ছেলে। চিকিৎসক বৃদ্ধাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে ‘রেফার’ করেন। দুর্ভোগের শুরু এর পরেই। মাকে হাসপাতালে নিয়ে যেতে মাখা খুঁড়েও অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি ছোট ছেলে। ব্লক স্বাস্থ্য কর্মকর্তা, বিডিও এমনকি কোলাঘাট বিট হাউস থানার সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।

সকাল গড়িয়ে বিকেল, অ্যাম্বুলেন্স মেলেনি। এদিকে, অবস্থার অবনতি হতে থাকে বৃদ্ধার। উপায়ন্তর না দেখে নিজের বাইকে চাপিয়েই মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ছোট ছেলে। বৃদ্ধার ছোট ছেলে বলছিলেন, ‘‘আর উপায় ছিল না। মাকে বাইকে বসিয়ে একটা গামছায় নিজের সঙ্গে বেঁধে নিই। তারপর বাইক চালিয়ে পাঁশকুড়া হাসপাতালে পৌঁছাই।’’ তার মতে, ‘‘করোনায় আক্রান্ত বা করোনার উপসর্গযুক্ত রোগীকে কেউ অ্যাম্বুলেন্সে নিতে রাজি হচ্ছে না। প্রশাসনকেই এর সমাধান করতে হবে।’

সমস্যা স্বীকার করেই কোলাঘাটের বিডিও মদন মণ্ডল বলেন, ‘‘গত ১৪ জুন দুর্ঘটনায় আমাদের ব্লকের করোনা রোগী বহনকারী একটিমাত্র অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যায়। অ্যাম্বুলেন্স চালকও মারা যান। আমরা নিশ্চয়-যান প্রকল্পের একটি অ্যাম্বুলেন্স দিয়ে কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। আরও কোনও অ্যাম্বুলেন্স চালক কাজ করতে রাজি হচ্ছেন না। সে জন্যই ওই বৃদ্ধাকে অ্যাম্বুলেন্স দেওয়া যায়নি।’’

এই ঘটনা সামনে রেখে করোনাকালে বেহাল স্বাস্থ্য পরিসেবা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে বিজেপি। দলের কোলাঘাট মণ্ডল ৩-এর সভাপতি বিবেক চক্রবর্তী বলেন, ‘‘একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারছে না প্রশাসন। বোঝা যাচ্ছে, এরা করোনা নিয়ে রাজনীতিতেই ব্যস্ত। স্বাস্থ্য পরিসেবায় নজর নেই।’’ তৃণমূলের ব্লক সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘এই ঘটনাটি জানি না। আর বিজেপি যে সব রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা কারও অজানা নয়।’’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা