আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ২ 

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ক্রু সদস্য। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমধ্যসাগরের ওপরে ওই কপ্টারটি বিধ্বস্ত হয়েছে। খবর এএফপির।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, একটি ট্রেনিংয়ে অংশ নেওয়া আইএমএফ আতালেফ হেলিকপ্টারটি সোমবার উত্তরাঞ্চলীয় শহর হাইফা উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার পর পরই সেখানে ইসরায়েলের স্পেশাল ফোর্সেস আন্ডারওয়াটার মিশন ইউনিটসহ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। কিন্তু তারা দুই পাইলটকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারেননি।

সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় এক ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার আমিকাম নরকিন জানিয়েছেন, আপাতত সব ধরনের ট্রেনিং স্থগিত করা হয়েছে। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা