অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক

সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আগামী নভেম্বর থেকে আন্তর্জাতিক সীমান্ত পুনরায় খুলে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এর ফলে ভ্যাকসিন গ্রহণকারী নাগরিক ও তাদের আত্মীয়দের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

২০২০ সালের মার্চে সীমান্ত বন্ধ করে অস্ট্রেলিয়া। বিশ্বের অন্যতম কঠোর এই নিষেধাজ্ঞার কারণে নিজেদের নাগরিকেরাই অস্ট্রেলিয়ার বাইরে যেতে পারেনি। করোনা সংক্রমণ ঠেকানোর জন্য এই নীতি প্রশংসিত হলেও পরিবার বিচ্ছিন্ন করে ফেলার জন্য সমালোচিতও হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়ানদের জীবন ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’ শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যেসব রাজ্যে ভ্যাকসিন প্রদানের হার ৮০ শতাংশ ছাড়িয়েছে সেখানকার নাগরিকেরা ভ্রমণ করতে পারবেন। তবে তাৎক্ষণিকভাবে বিদেশিরা ভ্রমণের সুযোগ পাবে না। তবে সরকার বলছে, পর্যটকদের স্বাগত জানানোর লক্ষ্যে কাজ চলছে।

অস্ট্রেলিয়ায় এখন নামামাত্রই ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হয়, যার খরচ পড়ে ৩ হাজার অস্ট্রেলীয় ডলার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা