আন্তর্জাতিক

কিউবায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক: কমিউনিস্ট শাসিত দ্বীপরাষ্ট্র কিউবায় প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেলের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ বলে জানানো হয়েছে। রোববার (১১ জুলাই) হাজার হাজার লোক রাজধানী হাভানা ও সান্তিয়াগোসহ বেশ কয়েকটি শহরে ‘স্বাধীনতা’ বলে শ্লোগান বিক্ষোভ করে।

সাবেক মিত্র সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে কিউবা, এর মধ্যেই করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড বৃদ্ধি ঘটেছে।

নিত্য ব্যবহার্য পণ্যের সংকট, নাগরিক স্বাধীনতার সঙ্কোচন এবং মহামারী মোকাবেলায় কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট ও ক্ষুব্ধ লোকজন প্রতিবাদে নামে।

তারা স্বাধীনতা, গণতন্ত্র ও করোনাভাইরাস মহামারী মোকাবেলায় টিকার দাবি জানিয়ে শ্লোগান দেয়।

হাভানার কেন্দ্রস্থলে ও সমুদ্রতীরবর্তী সড়কে কয়েক হাজার লোক জড়ো হয়ে ‘দিয়াজ কানেল সরে যাও’ বলে শ্লোগান দেয়, এ সময় সরকারের সমর্থকরাও কিউবার পতাকা হাতে রাস্তায় নেমে আসে আর ‘ফিদেল’, ‘ফিদেল’ বলে শ্লোগান দেয়।

এ সময় রাজধানী হাভানাজুড়ে পেছনে মেশিনগান বসানো স্পেশাল ফোর্সের জিপগুলোকে টহল দিতে দেখা যায়। প্রতিবাদকারীরা বাসায় চলে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত নগরীটিতে অনেক পুলিশের উপস্থিতি দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।

হাভানার ভেতর দিয়ে মিছিল নিয়ে যাওয়া প্রতিবাদকারীদের সঙ্গে স্বতস্ফূর্তভাবে যোগ দেওয়া ৫৩ বছর বয়সী নাচের শিক্ষক মিরানডা লাজারা বলেন, সত্যিই আমরা অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের সিস্টেমের একটি পরিবর্তন দরকার।

রোববার বিকালে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে কিউবার প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির প্রধান দিয়াজ কানেল এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে কিউবার বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ আরোপ করে রেখেছে আর সাম্প্রতিক বছরগুলোতে তা আরও কঠোর করেছে।

দিয়াজ কানেল বলেছেন, প্রতিবাদকারীদের মধ্যে অনেকেই আন্তরিক ছিলেন কিন্তু তারা যুক্তরাষ্ট্রের পরিচালিত সোশ্যাল মিডিয়ার প্রচারণায় এবং মাঠে থাকা ‘ভাড়াটে ব্যক্তিদের’ দ্বারা বিভ্রান্ত হয়েছেন।

এরপর আর ‘উস্কানি’ দেওয়া হলে তা সহ্য করা হবে না বলে সতর্ক করে সমর্থকদের এসব ‘উস্কানিদাতাদের’ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম গোলার্ধ সম্পর্কিত ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলি চাং বলেছেন, “কিউবায় লড়াইয়ের ডাক গভীর উদ্বেগজনক। কিউবান জনগণের শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারের পক্ষে আছি আমরা।”

হাভানার প্রতিবাদস্থলে সম্ভাব্য সাদা পোশাকের কর্মকর্তাদের সহায়তায় নিরাপত্তা বাহিনীগুলোকে দুই ডজনের মতো প্রতিবাদকারীকে গ্রেপ্তার করতে দেখেছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিক। পুলিশ প্রতিবাদকারীদের দিকে পেপার স্প্রে ছিটানোর পাশাপাশি তাদের আঘাতও করেছে।

এ সময় অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একজন ফটো সাংবাদিককেও আঘাত করে পুলিশ।

হাভানার এক এলাকায় পুলিশের একটি খালি গাড়ি উল্টে ফেলে সেটির দিকে পাথর নিক্ষেপ করে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা। অন্য জায়গায় দাঙ্গা পুলিশকে দেখে ‘দমনকারী’, ‘দমনকারী’ বলে শ্লোগান দেয় তারা।

কী হচ্ছে তা সোশ্যাল মিডিয়ায় দেখার পর তারা রাস্তায় নেমে প্রতিবাদে যোগ দিয়েছেন বলে কিছু প্রতিবাদকারী জানিয়েছেন। আড়াই বছর আগে কিউবায় মোবাইল ইন্টারনেট চালু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সেখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িযেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা