আন্তর্জাতিক

ইউরোপে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে মঙ্গলবার (১৬ মার্চ) কোভিড-১৯ এ মৃতের সংখ্যা নয় লাখ ছাড়িয়ে গেছে। এএফপি’র হিসেব থেকে এ তথ্য জানা গেছে।

গতবছর চীনের উহানে করোনার সংক্রমণ শুরুর পর থেকে রাশিয়া ও তুরস্কসহ ইউরোপের ৫২টি দেশে মোট ৯ লাখ ১৮৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে মোট চার কোটি ৮৩ হাজার ৪৩৩ জন।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইউরোপের দেশগুলোতে করোনায় প্রাণহানি সবচেয়ে বেশি। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনায় মারা গেছে সাত লাখ ২১ হাজার ৫৮১ জন, কানাডা ও যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫৮ হাজার ১১০ জন, এশিয়ায় মৃতের সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ২৫০ জন।

এদিকে ইউরোপে করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত দেশ ব্রিটেন। দেশটিতে মারা গেছে এক লাখ ২৫ হাজার ৫৮০ জন। আক্রান্ত হয়েছে মোট ৪২ লাখ ৬৩ হাজার ৫২৭ জন।

বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১২ কোটি লোক। মারা গেছে প্রায় ২৬ লাখ ৬০ হাজার লোক।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা