আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী অস্টিন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লয়েড জে. অস্টিন থ্রি। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি তাকে সেনাবাহিনীর অভ্যন্তরে বর্ণবাদের চ্যালেঞ্জটিও মোকাবিলা করতে হবে দৃঢ়ভাবে।

শুক্রবার (২২ জানুয়ারি) পেন্টাগন প্রধান হিসেবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে মার্কিন সিনেট।

৬৭ বছর বয়সী অস্টিনকে এখন ইরাক, আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়ার দায়িত্বরত মার্কিন সেনাদের বিশাল বহরকে নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর প্রতি এক লিখিত বার্তায় তিনি বলেছেন, ‘দায়িত্বক্ষেত্রে আপনাদেরকে আরও কার্যকরী করে তোলাটাই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার কর্তব্য। অর্থাৎ, আমাদের শত্রুদের প্রতিহত করতে আপনাদের কাছে যথেষ্ট সরঞ্জাম, প্রযুক্তি, অস্ত্র এবং প্রশিক্ষণ রয়েছে কিনা তা নিশ্চিত করা। এর মানে হলো সুষ্ঠু নীতি এবং কর্মপরিকল্পনার মাধ্যমে আপনাদেরকে লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া। পাশাপাশি আমাদের বন্ধু এবং সহযোগীদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চটুকু দেয়া।’

‘জনগণ আমাদের কাছ থেকে এটাই চায়।’

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ জেনারেলের দায়িত্ব পালন করার পর ২০১৬ সালে অবসরে যান অস্টিন। এর আগে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ২০১২ সালে তিনি দেশটির সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফের দায়িত্ব পান।

এছাড়া, তিনি প্রতিরক্ষা বিভাগের ডিরেক্টর অব জয়েন্ট স্টাফ হিসেবেও কাজ করেছেন। মূলত পর্দার পেছনে থাকা এই পোস্টে কাজ করতে গিয়েই পেন্টাগনের অভ্যন্তরীণ কাঠামোকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে অস্টিনের।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০১০-১১ সালে যখন বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন বাগদাদে মার্কিন বাহিনীর টপ কমান্ডার ছিলেন অস্টিন। তাদের মধ্যে আস্থার সম্পর্কের শুরুটা সেখান থেকেই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা