আন্তর্জাতিক

অবশেষে ব্রেক্সিট বাণিজ্য চুক্তি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অবশেষে নির্ঝঞ্ঝাটভাবে বেরিয়ে যাওয়ার পথ পেল যুক্তরাজ্য। প্রায় এক বছর ধরে নানা হিসাব-নিকাশ আর টানাপোড়েন শেষে সম্পন্ন হলো ইইউ-যুক্তরাজ্যের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি।

চুক্তিটি এখনও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে চলতি বছরের সমাপ্তি, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর ব্রেক্সিট ট্রানজিশন পিরিয়ড শেষ হওয়ার আগে এই অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না-ও হতে পারে। সেক্ষেত্রে অনুমোদনের আগ পর্যন্ত এটি অস্থায়ীভাবেই কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তাছাড়া, ব্রিটিশ সংসদ সদস্যরাও এই চুক্তির বিস্তারিত দেখার অপেক্ষায় রয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর দেশটির পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসবের মধ্যেই ব্রেক্সিট বাণিজ্য চুক্তির বিষয়ে ব্রিফ করা হবে ইইউ অ্যাম্বাসেডরদের। ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী মিশেল বানিয়য়ার কূটনীতিকদের চুক্তির বিষয়ে সবশেষ তথ্য জানাবেন।

যুক্তরাজ্যের প্রধান বাণিজ্যিক সমঝোতাকারী লর্ড ফ্রস্ট জানিয়েছেন, চুক্তির ১ হাজার ৫০০ পৃষ্ঠার নথি শিগগিরই প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার রাতে টুইটারে পোস্ট করা এক ভিডিওতে উৎফুল্ল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের হাতে চুক্তির খসড়া নথির একটি অনুলিপি দেখা গেছে। ভিডিওতে তিনি বলেন, ‘বড়দিনের আগে আজকের রাতে ঘুম ঘুম মুহূর্তে যারা কিছু পড়ার জন্য খুঁজছেন, তাদের তাদের জন্য আমার একটি ছোট্ট উপহার রয়েছে। এটি একটি সুসংবাদ। চুক্তি হয়ে গেছে।’

তিনি বলেন, ‘চুক্তি হয়েছে আমাদের বন্ধু ও অংশীদার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। এই চুক্তি আগামী ১ জানুয়ারি থেকে আমাদের দেশের ব্যবসা, ভ্রমণ ও বিনিয়োগের নিশ্চয়তা দেবে।’

এর আগে, চুক্তির ঘোষণার পরপরই ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের আইন এবং ভবিষ্যতের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি। তবে যুক্তরাজ্য সাংস্কৃতিক, মানসিক, ঐতিহাসিক, কৌশলগত ও ভূতাত্ত্বিকভাবে ইউরোপের সঙ্গেই থাকবে।’

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ‘চুক্তিটি ন্যায্য এবং ভারসাম্যপূর্ণ হয়েছে। এখন ভবিষ্যতের দিকে তাকানোর সময়।’ যুক্তরাজ্য সবসময় ইইউ’র বিশ্বস্ত অংশীদার হিসেবে থাকবে বলেও জানান তিনি।

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে প্রথমবার ভোট দেওয়ার প্রায় সাড়ে চার বছর পর আনুষ্ঠানিকভাব সম্পন্ন হলো ব্রেক্সিট পরবর্তী এই বাণিজ্য চুক্তি।

চুক্তির ফলে তাদের মধ্যে শুল্ক ও কোটামুক্ত পদ্ধতিতেই পণ্য আমদানি-রফতানি চলবে। তবে উন্মুক্ত চলাচলের সুবিধা আর থাকছে না। ভবিষ্যতের বিরোধগুলোও মীমাংসা হবে স্বাধীনভাবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা