২২৯০ কোটি টাকার অস্ত্র কিনছে ভারত
আন্তর্জাতিক

২২৯০ কোটি টাকার অস্ত্র কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের সঙ্গে সংঘাতের আবহের মধ্যেই সেনাবাহিনীকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র থেকে আরও অ্যাসল্ট রাইফেল আনছে ভারত। সোমবার অতিরিক্ত ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল-সহ আরও বিভিন্ন ধরনের অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র কিনতে ভারতের খরচ হবে মোট ২ হাজার ২৯০ কোটি টাকা। এ নিয়ে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাইফেল আনানো হচ্ছে।

সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে অ্যাসল্ট রাইফেলের ঘাটতি মেটাতে ফাস্ট-ট্র্যাক ক্রয় চুক্তির আওতায় প্রথম দফায় ৭২ হাজার ৪শ সিগ সয়ার রাইফেল কিনেছিল ভারত।

দ্বিতীয় দফায় সেনাবাহিনী আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল পাচ্ছে। পূর্ব লাদাখে চীনের সেনাবাহিনীর সঙ্গে চরম সংঘাতের প্রেক্ষিতেই এসব অস্ত্র আরও দ্রুত কেনার অনুমোদন দিয়েছে সরকার।

শুধু রাইফেল নয়, আরও সামরিক সরঞ্জাম কেনার ছাড়পত্রও দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে ৭৮০ কোটি টাকার অ্যাসল্ট রাইফেলসহ সবমিলিয়ে প্রায় ২ হাজার ২৯০ কোটি টাকার সামরিক অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম কেনার প্রস্তাবে সোমবার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল ডিফেন্স অ্য়াকোয়াজিশন কাউন্সিলের (ডিএসি) বৈঠক ছিল। সেখানেই অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অ্যাসল্ট রাইফেল ছাড়াও অ্যান্টি-এয়ারফিল্ড অস্ত্র কেনা হচ্ছে ৯৭০ কোটি টাকা দিয়ে। এই অস্ত্র দেশের নৌ ও বিমান বাহিনীকে শক্তশালী করবে। এছাড়া অত্যাধুনিক রেডিও সেট কেনা হচ্ছে যুদ্ধক্ষেত্রে নিরাপদ ভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে। এজন্য খরচ হবে আরও ৫৪০ কোটি টাকা।

ভারতীয় সেনাবাহিনী ইনসাস রাইফেলকে ধীরে ধীরে বাতিল করে অত্যাধুনিক সিগ সয়ার রাইফেল ব্যবহার করার দিকে ঝুঁকেছে। নিরাপত্তা বাহিনীর জন্য আট লাখ অ্যাসল্ট রাইফেলের প্রয়োজন। ধাপে ধাপে তা কেনা হবে।

আমেরিকার দ্য স্মল আর্মস ম্যানুফ্যাকচারার সিগ সর এই রাইফেল তৈরি করবে। ৭ দশমিক ৬২ এমএম অ্যাসল্ট রাইফেলের নাম সিগ ৭১৬, যা ফ্রন্টলাইন সেনা জওয়ানদের জন্যই মূলত ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক একটি রাইফেলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৮২ হাজার টাকা।

১৬ ইঞ্চির ব্যারেলের এম-এলওএম হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ৬ পজিশন টেলিস্কোপিক স্টক, যার সাহায্যে শত্রুপক্ষকে আঘাত করা যাবে যে কোনও দিক থেকেই। এটি একটি সেমি অটোমেটিক মাল্টি-ক্যালিবার রাইফেল।

ঘাতক নামে একই ধরনের রাইফেল তৈরি করেছে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিও। কিন্তু ওই কারখানার কর্মকর্তাদের আক্ষেপ সেই রাইফেলের কদর করছে না ভারত।

ইছাপুর রাইফেল ফ্যাক্টরির একটি সূত্র বলছে, ২০১৭ সাল পর্যন্ত সেনাবাহিনীর ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম’ কারখানায় এসেছিল। কিন্তু তার পরে আর আসেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্য একটি সূত্রে দাবি, একই ধরনের রাইফেল হলেও বিদেশি রাইফেল অনেক বেশি উপযোগী। তাই সব দিক খতিয়ে দেখেই যুক্তরাষ্ট্র থেকে রাইফেল কেনা হয়েছে।

এদিকে, উত্তরপ্রদেশের আমেঠির করওয়ার অস্ত্র কারখানায় রাশিয়ার সঙ্গে যৌথ ভাবে একে ২০৩ রাইফেল তৈরি করার কথা ভারতের। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে মোট ৬.৭১ লাখ একে-২০৩ রাইফেল তৈরির পরিকল্পনা রয়েছে। তবে নানা কারণে ওই প্রকল্পের কাজ শুরু হতে দেরি হচ্ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রে থেকে অ্যাসল্ট রাইফেল কিনে ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা