যুক্তরাষ্ট্রে ‘স্ত্রীকে হত্যার পর বাংলাদেশির আত্মহত্যা’
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ‘স্ত্রীকে হত্যার পর বাংলাদেশির আত্মহত্যা’

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে তাদের নিজ বাসায়। স্ত্রীকে গুলি করে হত্যার পর স্বামী নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে অ্যারিজোনা স্টেটের ফিনিক্স সিটির লাভিন এলাকার এ ঘটনা স্থানীয় কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আবুল আহসান হাবিব (৫২) ও তার স্ত্রী সৈয়দা সোহেলী আকতার চায়না (৪৩) পারিবারিক ভিসায় দুই ছেলেসহ যুক্তরাষ্ট্রে এসে ২০০৮ সালে অ্যারিজোনায় থাকতে শুরু করেন। তাদের বাড়ি বাংলাদেশের মাগুরায়।

ফিনিক্স পুলিশ জানিয়েছে, ওই দম্পতির মৃত্যুর ঘটনা তারা তদন্ত করে দেখছে। তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, মহামারীর সঙ্কটে বেকারত্বের গ্লানি আর দাম্পত্য কলহই ওই দম্পতির করুণ পরিণতি ডেকে এনেছে।

ফিনিক্স সিটির বাসিন্দা ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম জানান, হাবিব একটি রেস্তোরাঁয় কাজ করতেন। আর চায়না একটি বিউটি পার্লার চালাতেন। কিন্তু করোনার মহামারীর মধ্যে দুজনেই কর্মহীন হয়ে পড়েছিলেন।

“এই অবস্থায় ঝগড়া-ঝাটির এক পর্যায়ে রোববার সকালে চায়না স্বামীর আচরণের বিচার চেয়ে পুলিশ ডাকেন। পুলিশ তাদের বাসায় পৌঁছানোর আগেই হাবিব সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ তখন চায়নাকে বলেন, আপনি সোমবার কোর্টে গিয়ে স্বামীর বিরুদ্ধে একটি প্রোটেকশন অর্ডার নেন।”

পুলিশ যখন বাসায় আসে, চায়নার বড় ছেলে হাসিবও (২৫) তখন সেখানে ছিলেন। পুলিশ চলে যাওয়ার পর হাসিব স্থানীয় একটি দোকানে যান খাবার কিনতে। তখনই আবার বাসায় ফেরেন হাবিব।

মাহবুব রেজা রহিম বলেন, “স্বামী ফেরায় আতঙ্কিত হয়ে চায়না ছেলেকে বিষয়টি জানান। তারপর পুলিশকেও আবার ফোন করেন। মায়ের ফোন পেয়ে হাসিব দ্রুত বাসায় ফেরেন। তার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায়। তারা সেখানে হাবিব ও চায়নাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশের সাথে আসা অ্যাম্বুলেন্সের স্বাস্থ্যকর্মীরা দুজনকেই মৃত ঘোষণা করেন।”

ফিনিক্স পুলিশের মুখপাত্র সার্জেন্ট টমি থমসন বলেন, পুলিশ অপারেটর যখন চায়নার সাথে কথা বলছিলেন, তখনই তিনি দুটি গুলির শব্দ পান। পুলিশ দ্রুত সেখানে গিয়েও মৃত্যু ঠেকাতে পারেনি।

হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি হাবিবের লাশের পাশেই পড়ে ছিল। পুলিশের ধারণা, হাসিব বাসার বাইরে যাওয়ার পরপরই হাবিব বাসায় ফেরেন এবং চায়নাকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।

ফিনিক্স সিটিতে চায়নার ঘনিষ্ঠ কয়েকজন আত্মীও থাকেন। তার দুই ছেলে ফিনিক্সেই মা-বাবাকে দাফন করতে চান। ময়নাতদন্ত শেষে লাশ পেলেই দাফনের ব্যবস্থা করা হবে বলে ওই পরিবারেরর স্বজনরা জানিয়েছেন।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা