জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিহিডি সোগা
আন্তর্জাতিক

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিহিডি সোগা

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইশিহিডি সোগা। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী পদে সহজ জয় পেয়েছেন ৭১ বছর বয়সী সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব।

নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, ‘ভোটের ফল অনুসারে, ইশিহিডি সোগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে আমাদের হাউস। তিনি পার্লামেন্টের সদস্যদের বৈধভাবে পড়া ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন।’

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইয়ুসুহিদি সুগা আবের নীতি অনুযায়ী দেশ পরিচালনার কাজ করবেন। স্বাস্থ্যগত কারণে শিনজো আবে গতমাসে পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসূরি শিনজো অ্যাবে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন। তবে প্রার্থিতা ঘোষণার সময়েই প্রধানমন্ত্রী অ্যাবের শুরু করা বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। যার মধ্যে অ্যাবের ‘অর্থনৈতিক কৌশল’ অ্যাবেনোমিক্স অন্যতম।

দুইদিন আগে দলের নেতা নির্বাচিত হওয়ার পর সুগা বলেন, ‘আকিতা নামের একজন কৃষকের বড় ছেলে হিসেবে জন্ম আমার। রাজনৈতিক বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। কিংবা এর সঙ্গে আমার রক্তের সম্পর্কও নেই। তাই আমি জিরো থেকে শুরু করেছিলাম। আর এখন আমি এলডিপির নেতা।’

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা