ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মৃত্যুতে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। একই সাথে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন শতাধিক মানুষ।

আরও পড়ুন : খুলনার চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৭ হাজার ৫৮২ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৫৪২ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১০ লাখ ৮১০ জনে।

আরও পড়ুন : পোড়ানো খাবারে ক্যান্সারের ঝুঁকি!

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৭৯৮ জন এবং মারা গেছেন ১২ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৯৪ হাজার ২৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬১ জনের।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮০৫ জন এবং মারা গেছেন ৬৯ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ৪৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭২ হাজার ৯০৯ জন মারা গেছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে শনাক্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৫৮ জন। এতে মহামারিতে শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৭ হাজার ৬৯১ জন মারা গেছেন।

এ সময় ইসরায়েলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬২ জন এবং মারা গেছেন ১৮ জন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ৪৫ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৪২৩ জনের।

একই সময়ে ইরানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪৪ জন এবং মারা গেছেন ১৫ জন।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে আরও ৬ শিশুর মৃত্যু

এছাড়া গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬০ জন এবং মারা গেছেন ৪০ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৩৪ হাজার ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৩২২ জন মারা গেছেন।

এ সময় পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯০৭ জন এবং মারা গেছেন ১৯ জন।

আরও পড়ুন : মগজ খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যু

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা