ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মৃত্যুতে শীর্ষে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা কমে ৫০ হাজারের নিচে নেমেছে। এ সময় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৬৫ জন।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে শনাক্ত

মঙ্গলবার (৭ মার্চ) ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০২ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫ হাজার ৫৯৮ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৪১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় ৭ হাজার কমেছে। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭ লাখ ৩৫ হাজার ৫৯৯ জনে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬৩ জন এবং মারা গেছেন ৩৮ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ২৯১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৩৩৬ জনে।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮০ জন এবং মারা গেছেন ৪৫ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ১২ হাজার ১১৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ২৪৮ জন মারা গেছেন।

আরও পড়ুন : খুলনার চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ৩৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৪৯১ জন সংক্রমিত হয়েছেন এবং ৭২ হাজার ৮০৫ জন মারা গেছেন।

এ সময় রোমানিয়ায় নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৩২ জন।

আরও পড়ুন : ডেঙ্গুতে শনাক্ত কমেছে

এছাড়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৩৪ জন এবং মারা গেছেন ১৬ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এপর্যন্ত ১০ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৩২২ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১১ লাখ ৪৬ হাজার ৭৮৯ জন মারা গেছেন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ৯ জন।

আরও পড়ুন : বিশ্বে আরও ৫২৬ প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯৫৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ১১২ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৭৩ জন মারা গেছেন।

একই সময়ে চিলিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১ জন এবং মারা গেছেন ১৭ জন।

আরও পড়ুন : আরও ১৬ জন হাসপাতালে

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা