ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

মৃত্যুতে শীর্ষে  যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আগের দিনের তুলনায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে তিন শতাধিক মানুষ। একই সাথে নতুন করে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন : সারা দুনিয়ায় সংকট আছে

বুধবার (৮ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫১ জন। এতে সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬ হাজার ৫১৫ জনে। এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৪৮১ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮ লাখ ৫১ হাজার ৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৮৪ জন এবং মারা গেছেন ১৫ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৪৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৪৯ জনের।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ৯২ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ৫৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৭ হাজার ৩০ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ৪২ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ৭৪০ জনে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৩৭৮ জনের।

আরও পড়ুন : মানিকই ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এ সময় মেক্সিকোতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৬৬ জন এবং মারা গেছেন ৩৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৮ জন এবং মারা গেছেন ৩৪ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ১ লাখ ২৩ হাজার ১৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ২৮২ জন মারা গেছেন।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

গত ২৪ ঘণ্টায় পূর্ব এশিয়ার দেশ জাপানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৪ জন এবং মারা গেছেন ৩৫ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৬৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭২ হাজার ৮৪০ জন মারা গেছেন।

একই সময়ে পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ১৮ জন।

আরও পড়ুন : মিয়ানমারে সেনাবাহিনীর তান্ডবে নিহত ১৭

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা