স্বাস্থ্য

ফাইজারের টিকা নিতে প্রবাসীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে বেলা বাড়ার সাথে সাথে ভিড় ও বেড়েছে। যারা এই কেন্দ্রে নিবন্ধিত নয়, তারাও এখানে ভিড় করেছেন বলে সূত্র জানিয়েছে। ফলে টিকা না পেয়ে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন আগতরা। টিকা নিতে ইচ্ছুক অসংখ্য প্রবাসীরাও এই কেন্দ্রে এসে ফিরে গেছেন।

সোমবার (২১ জুন) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখা যায়, হাসপাতালটিতে নিবন্ধিত টিকা গ্রহীতাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। অসংখ্য ব্যক্তি টিকা নিতে এসে ঘুরে যাচ্ছেন। অনেকেই টিকা পেতে অনুরোধ করছেন। দেওয়া হবে না বলার পরও অপেক্ষা করছেন টিকা পাওয়ার আশায়।

কিন্তু কর্তৃপক্ষ একটিই বার্তা দিচ্ছে- কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিবন্ধিত ব্যক্তিরাই আগে আসার ভিত্তিতে ফাইজারের টিকা পাবেন। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়মেই টিকা দানের কাজ চলবে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাশিদ সাংবাদিকদের বলেন, আমাদের কাছে যে বার্তা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা টিকা কার্যক্রম সম্পাদন করছি। কুর্মিটোলা হাসপাতালে নিবন্ধিত টিকা গ্রহীতাদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছি আমরা।

তিনি বলেন, অন্য কেন্দ্রের নিবন্ধিত টিকা গ্রহীতাদের টিকা দিলে এই হাসপাতালে যারা নিবন্ধিত হয়েছেন, তারা যদি প্রশ্ন তোলেন তখন আমরা তাদের প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারব না। আসলে আমরা এ বিষয়ে সুস্পষ্ট কোনো বার্তা পাইনি। যার কারণে আমরা এই হাসপাতালেই নিবন্ধিত ব্যক্তিদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছি।

রাজধানীর তিনটি কেন্দ্রে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এসব টিকা দেয়া হচ্ছে।

তিনি বলেন, কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটি সংরক্ষণ করেছি। টিকা দেওয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

এদিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিবন্ধিত ব্যক্তিদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ইতোমধ্য অনেকে টিকা নিয়েছেন। যারা টিকা পেয়েছেন তাদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

টিকা নেওয়ার পর হাসিব নামের একজন বলেন, নিবন্ধন করার পর কাজের কারণে ঢাকার বাইরে ছিলাম, তাই আগে টিকা নেওয়া হয়নি। নতুন করে টিকা দেওয়া শুরু হওয়ায় টিকা নিতে চলে আসি। বেশ ভালো লাগছে, ফাইজারের টিকা পেলাম। ছোট ভাই ডাক্তার, তার কাছ থেকে শুনেছি, লোকে মুখে শুনেছি ফাইজারের টিকা অনেক ভালো। সে হিসেবে ভালো লাগছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা সকাল ৯টার পর টিকা দেওয়া শুরু করেছি। আজ ১২০ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। কার্যক্রম ৩টা পর্যন্ত চলবে। তার আগেই যদি ১২০ জনকে দেওয়া হয়ে গেলে আজকের কার্যক্রম শেষ হয়ে যাবে। আজ অনেকেই টিকা নিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই কোটা পূর্ণ হয়ে যাবে।

যারা এই হাসপাতালে আগে নিবন্ধন করেছিলেন কিন্তু টিকা পাননি অথবা নেননি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা