স্বাস্থ্য

সিলেটে করোনায় ২৪ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : মহামারি করোনাভাইরাস কভিড-১৯ এর সাথে লড়ছিলেন বাবা-মা ও মেয়ে। এর মধ্যে ২৪ ঘন্টার ব্যবধানে হার মানতে হলো দু’জনকে। স্ত্রীর পর চলে গেলেন সিলেটের ব্লু-বার্ড স্কুলের শিক্ষক নিকুঞ্জ বিহারী দাসও।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর দাড়িয়াপাড়াস্থ বাসায় মারা যান তিনি। দুপুরে চালিবন্দর মহাশশ্মান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তাদের আদি নিবাস সুনামগঞ্জের শাল্লা উপজেলায়।

এর আগে সোমবার ভোরে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার স্ত্রী রেণুকা চৌধুরী। করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী দুজনেই এ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

নিকুঞ্জ-রেনুকা দম্পতির এক ছেলে ও এক মেয়ে। ছেলে থাকেন ভারতে। মেয়ে অদিতি দাস সাংবাদিক। তিনি ঢাকার একটা ইংরেজী গণমাধ্যমে কাজ করছেন। অদিতি নিজেও করোনা পজিটিভ।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা