ছবি: সংগৃহীত
পরিবেশ

বৃষ্টি বেড়ে কমবে দিনের তাপমাত্রা   

নিজস্ব প্রতিনিধি: আজ বৃষ্টিপাত কিছুটা বেড়ে দিনের তাপমাত্রা কমতে পারে। এতে তাপপ্রবাহ কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: চলতি জুলাই সবচেয়ে উষ্ণতম মাস

মঙ্গলবার (১৮ জুলাই) টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা, চুয়াডাঙ্গা এবং নীলফামারী জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশের মোট ১৩ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। এ দিন দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়নি।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ২৯ কিলোমিটার বৃষ্টি হয়েছে। এ দিন রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টি হয়নি। তবে হালকা বৃষ্টি ছিল চট্টগ্রাম ও সিলেট বিভাগে। নিকলি ছাড়া ঢাকা বিভাগের আর কোথাও বৃষ্টি হয়নি।

আরও পড়ুন: বাড়লো গ্যাস সঞ্চালন-বিতরণ চার্জ

শুক্রবার (২১ জুলাই) বর্ষার ২য় মাস শ্রাবণের ৬ তারিখ। সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন নিকটবর্তী সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে।

এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দিক মাঝারি অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়ছে গমের দাম

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সাথে দেশের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আরও পড়ুন: পাকিস্তানে ভারি বৃষ্টি, নিহত ১...

গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ছিল।

শুক্রবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা