বিনোদন

মামলা তুলে নিলেন মিলা

বিনোদন ডেস্ক: মামলায় বাদী ও বিবাদীর মধ্যে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হওয়ায় দেনমোহর ও খোরপোশ চেয়ে সাবেক স্বামী এস এম পারভেজ সানজারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করেছেন কণ্ঠশিল্পী তাসবিহা বিনতে শহিদ মিলা।

আরও পড়ুন: করোনাকে ছাড়িয়ে গেল ডেঙ্গু

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার পারিবারিক আদালতে মামলাটির প্রত্যাহার চেয়ে আবেদন করেন তিনি। এরপর ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আবেদনটি মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৯ সালের ৫ আগস্ট দেনমোহর ও খোরপোশ বাবদ ৬৭ লাখ টাকা আদায়ের জন্য ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন মিলা।

আরও পড়ুন: শিক্ষকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি

প্রত্যাহারের আবেদনে বলা হয়, মামলায় বাদী ও বিবাদীর মধ্যে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে। বর্তমানে বাদী এ মামলায় আর কোনো প্রতিকার চান না।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ মে পারভেজ সানজারীর সঙ্গে কণ্ঠশিল্পী মিলার বিয়ে হয়। বিয়েতে ২৫ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়৷ এ ছাড়া বিয়ের সময় মিলার বাবা-মা তাকে স্বর্ণের অলংকারসহ ৩০ লাখ টাকার আসবাবপত্র দেন। বিয়ের পর বিবাদী পারভেজ প্রায় সময় মিলার কাছে যৌতুক দাবি করেন। তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন।

আরও পড়ুন: অভিনেত্রী থেকে রাজনৈতিক নেত্রী

২০১৭ সালের ১৬ জুন বিবাদী পারভেজ মিলার কাছে থেকে পাঁচ লাখ টাকা নেন৷ পরে যৌতুক হিসাবে দশ লাখ টাকা দাবি করে চাপ সৃষ্টি করেন। তবে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় মিলার ওপর পারভেজ শারীরিক ও মানসিক নির্যাতন বাড়িয়ে দেন।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটা মামলা হয়। পরে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পারভেজ মিলাকে তালাক দেন। এরপর মিলা দেনমোহর ও খোরপোশের টাকা চাইলে পারভেজ তা দিতে অস্বীকার করেন। ২০১৯ সালের ৫ আগস্ট দেনমোহর ও খোরপোশ বাবদ ৬৭ লাখ টাকা আদায়ের জন্য ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন মিলা।

আরও পড়ুন: শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এছাড়া ২০১৯ সালের ২১ মে সংগীত শিল্পী মিলা ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন তার সাবেক স্বামী ও বৈমানিক পারভেজ সানজারি। মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি বলেন, সোশ্যাল মিডিয়ায় তার নামে মিথ্যা প্রচার ও মানহানি অভিযোগে মামলাটি করেছেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল মিলা তার ফেসবুক পেজ থেকে সাবেক স্বামী পারভেজ সানজারি ও তার শ্বশুড়বাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ এনে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই মিলার বিরুদ্ধে মামলা করেন সানজারি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ এর ২৫ (১) ক, ২৫ (৩), ২৯ (১) ও ২৯ (২) ধারায় এ মামলাটি হয়েছে।

আরও পড়ুন: মানুষের বুকে গুলি চালিয়েছিল বিএনপি

প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা ইসলাম। বিয়ের পর গানে হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদে। নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে এনে স্বামী সানজারির বিরুদ্ধে মামলা করেন তিনি। সবশেষে সংসার জীবনের ইতি টানেন মিলা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা