আমি বলিউডের অনেক ঊর্ধ্বে আগেই চলে গেছি 
বিনোদন

আমি বলিউডের ঊর্ধ্বে

সান নিউজ ডেস্ক : ঢালিউডের আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। এবারের ঈদে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের ছবি ‘দিন: দ্য ডে’। ছবিটি নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে নিজের নানা অবদানের কথা বলেছেন। বলিউডে সুযোগ পেলে কাজ করবেন কী না- এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেছেন, ‘বলিউডেরও অনেক ঊর্ধ্বে আমি আগেই চলে গেছি।’

আরও পড়ুন: এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ

বলিউড কিংবা হলিউড সিনেমার প্রস্তাব পেলে কি করবেন? এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, বাংলাদেশ যেখানে কলকাতার সঙ্গে কাজ করত। তখন আমি কাজ করলাম মালয়েশিয়ার সঙ্গে ‘দ্য স্পিড’ মুভি। তারপর দেখেন ‘দিন দ্য ডে’ মুক্তি পেল।

আমি এই কাজটি করেছি ইরানের সঙ্গে। ইতোমধ্যেই এটা রিলিজ পেয়েছে। তারপর আমার প্রজেক্ট হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’ যেটা আমি কাজ করছি নরওয়ের সঙ্গে। তাহলে এখানে প্রস্তাবের কি আছে!

অনন্ত জলিল আরও বলেন, ‘ইরানের সঙ্গে ছবি করা তো চাট্টিখানি কথা না। ছোটবেলা থেকে ইরানের সিনেমা বিটিভিতে (বাংলা ডাবিং) দেখতাম। মানুষের স্বপ্ন ছিল যে ইরানের ছবি দেখবে। সেই ইরানের সঙ্গে আমি ছবি করেছি। তুরস্কের সঙ্গে ছবি করেছি।’

অনন্ত জলিল আরও বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতের কলাকুশলীরা কলকাতার সঙ্গেই কাজ করত। আমি কাজ করলাম ‘দ্য স্পিড’ মুভি মালয়েশিয়ার সঙ্গে। তারপর দেখেন ‘দিন: দ্য ডে’ মুক্তি পেল। আমি এই কাজটি করেছি ইরানের সঙ্গে।

আরও পড়ুন: আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন

তারপর আমার প্রজেক্ট হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’, যেটা আমি কাজ করছি নরওয়ের সঙ্গে। তাহলে এখানে প্রস্তাবের কি আছে!’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা