মনজু আহমেদ
বিনোদন

ওয়েব ফিল্ম নিয়ে আসছেন মনজু আহমেদ

বিনোদন ডেস্ক: সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব মনজু আহমেদ। ইত্যেমধ্যে সাংবাদিক, উপস্থাপক ও নির্মাতা হিসেবে সুনাম কুড়িয়েছেন। এই তিনটি পেশায় তিনি সমানতালে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। সম্প্রতি উপস্থাপনা-নির্মাণে বেশ ব্যস্ত সময় পার করছেন এই তরুণ নির্মাতা। এবার ‌নির্মাণ করতে যাচ্ছেন তিনি ‘ওয়েব সিনেমা’।

জানা গেছে, উদ্যমী মনজু বর্তমানে নিয়মিত উপস্থাপনা করছেন জনপ্রিয় টক শো 'আড্ডা উইথ মনজু'। তার শোতে- দেশবরেণ্য শিল্পীদের পাশাপাশি হাজির হয়েছেন সময়ের আলোচিত সংগীত শিল্পী ও অভিনেতা-অভিনেত্রীরা।

তাদের মধ্যে রয়েছেন- প্রয়াত আইয়ুব বাচ্চু, হামিন আহমেদ, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, হাসান, আগুন, সামিনা চৌধুরী, অপু বিশ্বাস, জয়া আহসান, ভাবনা, রুমানা রশিদ ঈশিতা, ইলোরা গহর, চয়নিকা চৌধুরী প্রমুখ।

এদিকে, নির্মাণেও সমান তালে দ্রুতি ছড়াচ্ছেন মনজু আহমেদ। এরই মধ্যে নির্মাণ করেছেন শতাধিক মিউজিক ভিডিও। খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি তিনি তরুণদের নিয়ে কাজ করছেন তিনি। তাদের মধ্যে রয়েছেন- দিলরুবা খান, ফাহমিদা নবী, আইয়ুব বাচ্চু, সামিনা চৌধুরী, রুমানা রুশিদ ঈশিতা’ শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, আগুন, শফি মন্ডল প্রমুখ গায়ক-গায়িকার মিউজিক ভিডিও।

জয়া আহসান এবং সাদিয়া ইসলাম মৌকে নিয়ে একমাত্র টিভি বিজ্ঞাপনটিও তার বানানো।
এছাড়া চারটি স্বল্পদৈর্ঘ্য ও তিনটি ‘ওয়েব সিনেমা’ নির্মাণের ঘোষণা দিয়েছেন মনজু আহমেদ। তিনি জানান, চলতি নভেম্বরেই কয়েকটি টিভিসি-ওভিসি’র পাশাপাশি ৬ থেকে ৭টি মিউজিক ভিডিও নির্মাণ করবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা