ছবি: সংগৃহীত
বিনোদন

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

বিনোদন ডেস্ক

অভিনয়ের পাশাপাশি ভ্রমণের প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। কাজের ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই নতুন কোনো গন্তব্যে ছুটে যান তিনি। এবার ছুটির সময়টা কাটাচ্ছেন সমুদ্রের সান্নিধ্যে। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে নিজের মতো করে সময় উপভোগ করছেন এই অভিনেত্রী।

ভ্রমণের সেই সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন প্রভা। সেখানে একাকী ঘুরে বেড়ানোর আনন্দ, প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং সমুদ্রের রোমাঞ্চকর পরিবেশ নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন তিনি। এমনকি মনোরম পরিবেশে সাঁতার কাটার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

বর্তমানে প্রভা অবস্থান করছেন শ্রীলঙ্কার মিরিসা সৈকতে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রী জানান, জায়গাটিকে কোকোনাট বিচ কিংবা কোকোনাট ট্রি হিল নামেও ডাকা হয়। মনোমুগ্ধকর দৃশ্যের পাশাপাশি সেখানকার আবহাওয়াও বেশ চমৎকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে একা ভ্রমণ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান প্রভা। তিনি বলেন, অনেকেই তাকে প্রশ্ন করেন, একা একা ঘুরতে গেলে বিরক্ত লাগে কি না। তবে তার মতে, সুন্দর জায়গায় ঘুরতে গেলে একাকিত্ব কখনোই বিরক্তির কারণ হয় না।

নিজের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা বলেন, ‘আচ্ছা, মানুষ আমাকে বলে আমার একা একা ঘুরতে কি বোর (বিরক্ত) লাগে না? কেন বোর লাগবে— যদি জায়গাগুলো হয় এমন। আর আমার বন্ধুদের এক্সারসাইজ পছন্দ হয় না। যেসব প্লেসে যাই, সেগুলোতে এত হাঁটতে হয় যে ওরা আসতেই চাইবে না। এক্সকিউজ দেবে; ফুট মাসাজ করতে হবে, লাঞ্চ টাইমে লাঞ্চ করতে হবে, এত হাঁটতে পারবে না। ব্লা ব্লা ব্লা... এই জন্য আমি ওদেরকে রেখে আসি এবং আমি একা একা ঘুরতে পারি।’

প্রভার এই বক্তব্য থেকে স্পষ্ট, ভ্রমণের ক্ষেত্রে নিজের পছন্দ ও স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দেন তিনি। বন্ধুদের নানা অজুহাতের কারণে তাদের অপেক্ষায় না থেকে নিজের মতো করেই নতুন জায়গা ঘুরে দেখতে পছন্দ করেন এই অভিনেত্রী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা