ছবি: সংগৃহীত
বিনোদন

সিনেমায় নিতে কাউকে অনুরোধ করেননি বাবা: সারা আলী খান

বিনোদন ডেস্ক

বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্ক দীর্ঘদিনের। বিশেষ করে তারকা পরিবারের সন্তানদের অভিনয়জগতে প্রবেশ ও সুযোগ পাওয়া নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। এবার এ বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী সারা আলী খান। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে আট বছরের পথচলা, পারিবারিক পরিচয় এবং নিজের সংগ্রাম নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সারা জানান, তারকা পরিবারের সন্তান হলেও বাবা সাইফ আলী খানের নাম কিংবা প্রভাব কাজে লাগিয়ে সিনেমায় সুযোগ পাওয়ার চেষ্টা করেননি তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি সিঙ্গেল মাদারের কাছে বড় হয়েছি। আমার বাবা কখনো কোনো অফিসে গিয়ে আমার কন্ট্রাক্ট নিয়ে দরকষাকষি করেননি বা কারো কাছে গিয়ে বলেননি যে আমাকে যেন সিনেমায় নেওয়া হয়। এমনকি ‘কেদারনাথ’ সিনেমার সময় কোনো সমস্যা তৈরি হলে আমি নিজেই তা সমাধান করেছি। ইন্ডাস্ট্রিতে আমার কোনো গডফাদার ছিল না।’

পরিবারের পরিচিতি থেকে পাওয়া সুবিধাকে দ্বিমুখী তরবারির সঙ্গে তুলনা করেছেন সারা। তার মতে, চলচ্চিত্র পরিবারের সন্তান হওয়ার কারণে ইন্ডাস্ট্রিতে প্রাথমিক পরিচিতি ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যায়। যা অনেক সাধারণ পরিবারের নতুন অভিনয়শিল্পীর জন্য সহজ হয় না।

তবে এই পরিচয়ের কারণে বাড়তি সমালোচনার মুখেও পড়তে হয় বলে মনে করেন তিনি। সারার ভাষ্য, অনেক সময় একজন অভিনয়শিল্পীর কাজের মূল্যায়নের চেয়ে তার পারিবারিক পরিচয়ই বেশি আলোচনায় আসে।

সহকর্মী জাহ্নবী কাপুর ও অনন্যা পান্ডের প্রসঙ্গ টেনে সারা প্রশ্ন তোলেন, কে কোন পরিবারে জন্ম নেবেন, তা তো তার নিজের সিদ্ধান্ত নয়। শুরুতে তারকা পরিবারের সন্তান হিসেবে সুযোগ পাওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও দীর্ঘদিন ধরে কেন তাদের বারবার নিজেদের যোগ্যতা প্রমাণের বাড়তি চাপ নিতে হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে তার।

নিজের আট বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে সারা বলেন, শুধু প্রাথমিক সুযোগ পেলেই চলচ্চিত্রজগতে দীর্ঘদিন টিকে থাকা যায় না। দীর্ঘমেয়াদে সফল হতে হলে নিজের সিদ্ধান্ত, কঠোর পরিশ্রম, কাজের প্রতি সততা এবং দায়িত্ববোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে, সম্প্রতি পরিচালক আকাশ এ কৌশিকের স্পাই-কমেডি সিনেমা ‘উড়তা তীর’-এ অভিনয় করেছেন সারা আলী খান। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আয়ুষ্মান খুরানা, রাহুল বোস, রাম কাপুর ও গুলশান গ্রোভারের মতো অভিনেতারা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা