বিনোদন

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর প্রায় ৯ মাস অভিনয় ও শুটিং থেকে দূরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। তার এই প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেছেন ভক্ত ও সহকর্মীরা।

সম্প্রতি নির্মাতা ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তানিয়া বৃষ্টি। এর মধ্য দিয়েই দীর্ঘদিন পর অভিনয়জগতে ফিরলেন তিনি। ইতোমধ্যে নাটকটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে।

‘অংশীদার’ নাটকটির গল্প ও পরিচালনায় রয়েছেন ইকসান রনি। এর সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। নাটকটিতে নারীর ন্যায্য অধিকার, আত্মসম্মান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য মেয়েদের সংগ্রামকে ঘিরেই এগিয়েছে নাটকটির কাহিনি।

নাটকটিতে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে প্রথমবার টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় পরবর্তী সময়ে ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কঠোর বিশ্রাম ও কেমোথেরাপিও নিতে হয়েছে এই অভিনেত্রীকে।

গত ৩ অক্টোবর নিজের ফেসবুক লাইভে এসে শারীরিক অবস্থার উন্নতির কথা ভক্তদের জানিয়েছিলেন তানিয়া বৃষ্টি। এবার নতুন নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে অভিনয়ে ফেরার খবরও দিলেন তিনি।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল এবং একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’ নাটকটি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা