ছবি: সংগৃহীত
বিনোদন

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনার রেশ কাটেনি এখনো। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা। পুলিশের কাছে জবানবন্দি দেওয়ার সময় তিনি বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন আমার ওপর এমন প্রাণঘাতী হামলা চালানো হলো?’

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল অভিনেতার বাড়িতে গিয়ে তার বক্তব্য রেকর্ড করে। এ সময় হামলার কারণ নিয়ে হতাশা ও শঙ্কার কথা জানান টাইগার।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালক ও ঘটনাস্থলে উপস্থিত এক ভ্লগার আহত হন।

হামলার পর পরিস্থিতি সামাল দিতে টাইগার নিজেই গাড়ি চালিয়ে আহত চালককে হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে।

ঘটনার সময় গাড়ির সামনের যাত্রীর আসনে বসে ছিলেন অভিনেতা। ঠিক তখনই দুই হামলাকারী তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা মোটরসাইকেলে থাকা তৃতীয় এক সহযোগীর সঙ্গে পালিয়ে যায়।

পুলিশের তদন্তে উঠে এসেছে, হামলাকারীদের ব্যবহৃত একটি তুর্কি পিস্তল জ্যাম হয়ে যাওয়ায় দুটি তাজা কার্তুজ পড়ে যায়। অন্যদিকে, অপর হামলাকারী দেশি কট্টা ব্যবহার করে গুলি চালায় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় তদন্তে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। গ্যাংটি ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্তে আরও জানা যায়, হামলার পর অভিযুক্তরা নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। প্রথমে সুরাট থেকে বাসে দিল্লি যাওয়ার কথা থাকলেও বাস মিস করায় তারা ট্রেনে পালানোর চেষ্টা করে। পরে সুরাটের বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি দল রাজস্থানের কোটা থেকে তাদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত শনিবার ইন্দোর থেকে প্রনজল থাকরান (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হরিয়ানার সনিপাতের বাসিন্দা। পুলিশের ধারণা, হামলাকারীদের আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

এর আগে শুক্রবার সুরাটে অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা পুরো ঘটনার পেছনের উদ্দেশ্য এবং জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা