ছবি: সংগৃহীত
বিনোদন

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। তবে এবার জমকালো আয়োজন নয়, বরং দুই সন্তানকে পাশে নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করেছেন এই অভিনেত্রী।

শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

ভিডিওতে দেখা যায়, লাল রঙের গাউন পরে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন পরীমনি। এ সময় তাঁর পাশে ছিল দুই সন্তান ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম। কেক কাটার পর দুই সন্তানকে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। চুমু ও আদরে মাকে ভরিয়ে দেয় তারা।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পরীমনির জীবনে এখন দুই সন্তানই আনন্দের অন্যতম উৎস। সন্তানদের সঙ্গে জন্মদিন উদযাপনের মুহূর্তগুলোতেও ফুটে উঠেছে মা ও সন্তানের গভীর ভালোবাসার চিত্র।

নিজের জন্মদিনের ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে দেশ-বিদেশে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করে একাধিকবার আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। তবে এবার তাঁর জন্মদিনের শুরুটা ছিল একান্ত পারিবারিক আবহে। দুই সন্তানের ভালোবাসা আর আনন্দঘন মুহূর্তেই বিশেষ দিনটি শুরু করেছেন পরীমনি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা