ছবি: সংগৃহীত
বিনোদন

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরোপন্থি’ সিনেমার হাত ধরে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার।

প্রথম চলচ্চিত্রেই নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দীর্ঘস্থায়ী আসন গাড়তেই এসেছেন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রোমান্টিক, কমেডি, থ্রিলার থেকে শুরু করে অ্যাকশনধর্মী—প্রায় সব ঘরানার সিনেমায় নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন এই তারকা।

চলতি বছর ‘ককটেল-২’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন কৃতি। বক্স অফিসে ছবিটি খুব বড় ধরনের আলোড়ন তুলতে না পারলেও সহ-অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে তার নিখুঁত প্রতিযোগিতা ও অভিনয় শৈলী দর্শকদের নজর কেড়েছে।

এমনকি সমালোচকদের একাংশ অভিনয়ের দিক থেকে রাশমিকার চেয়েও কৃতিকে এগিয়ে রেখেছেন। বর্তমানে এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে অন্তত অর্ধ ডজন নতুন সিনেমার আকর্ষণীয় প্রস্তাব।

Kriti Sanon Look Straight Outta Dreamy White Fairytale, See PICS | Times Now

তবে কেরিয়ারের বর্তমান অবস্থানে দাঁড়িয়ে এক নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন কৃতি। এখন থেকে কাজের গতি কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে আর হুটহাট বা অতিরিক্ত কাজ করবেন না। বছরজুড়ে দুইয়ের অধিক সিনেমায় তাকে আর বড় পর্দায় দেখা যাবে না বললেই চলে।

নিজের এই পরিবর্তনের বিষয়ে কৃতি শ্যানন জানান, দীর্ঘ বারো বছরের অভিনয় জীবনে তিনি প্রচুর কাজ করেছেন। কেরিয়ারের শুরুর দিকে অনেক সময় না বুঝে বা কম ভেবেও কিছু প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এখন সময় এসেছে আরও সচেতন ও পরিপক্ব সিদ্ধান্ত নেওয়ার। সামনে আরও চ্যালেঞ্জিং এবং বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চান তিনি।

Some memories captured.. Mannnnyyyyy more Lived! ♥️?

অভিনেত্রী আরও স্পষ্ট করে জানান, সব ধরনের গতানুগতিক চরিত্রে তাকে আর পাওয়া যাবে না। সিনেমার গল্প, চরিত্র এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো মনের মতো হলেই কেবল তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন। কোয়ালিটি বা কাজের মানের সঙ্গে আপস না করে বছরে মাত্র এক বা দুটি মানসম্মত প্রজেক্টে কাজ করার পক্ষেই এখন নিজের অবস্থান শক্ত করেছেন এই বলিউড ডিভা।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা