ছবি : সংগৃহিত
শিক্ষা

মানিকছড়িতে শিক্ষকদের মানববন্ধন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভোলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের পাশে মানববন্ধনে মিলিত হয় মাধ্যমিক স্কুল-মাদরাসার অর্ধশত শিক্ষক ও কর্মচারী।

এ সময় এক দফা, এক দাবি সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরী জাতীয়করণ চাই এ স্লোগানে সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে শিক্ষক কর্মচারীরা ঢাকায় চলমান আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করেন।

শেষে বক্তব্য রাখেন, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল কালাম আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ ও দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাও. মো. বেলাল উদ্দীন বক্তব্য রাখেন।

আরও পড়ুন : গাঁজাসহ আসামি ছিনিয়ে নিলো স্বজনরা

বক্তরা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণের দাবী অনেক পুরনো হলেও বার বার সরকার এটি অগ্রাহ্য করে এড়িয়ে যাওয়ায় বৈশ্বিক মহামারী পরবর্তী দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে শিক্ষক-কর্মচারীরা দূর্বিসহ জীবনযাপন করছে!

অথচ বেসরকারি স্কুল-মাদরাসার আয় সরকারিখাতে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরী জাতীয়করণ করা সময়ের দাবীতে পরিনত হয়েছে। অন্যথায় এসব শিক্ষক-কর্মচারীরা না খেয়ে মরতে হবে,এবং দ্রুত এর বাস্তবায়ন যেন হয় সে আহবান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা