শিক্ষা
“দ্য ডেইলি স্টার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২১”

বিশ্ববিদ্যালয় রাউন্ডের ৩য় নোবিপ্রবি শিক্ষার্থী

মো. ফাহাদ হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় মজুমদার "দ্য ডেইলি স্টার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২১" এর বিশ্ববিদ্যালয় রাউন্ডের গ্র‍্যান্ড ফাইনালে তৃতীয় স্থান অর্জন করেছেন।

সোমবা (২২ মার্চ) রাত ৯ টায় দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দ্য ডেইলি স্টার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২১"- এর বিশ্ববিদ্যালয় রাউন্ডের গ্র‍্যান্ড ফাইনালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সারাদেশের মধ্যে গ্র‍্যান্ড ফাইনালের ৩য় স্থান অধিকার করার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে নোবিপ্রবি শিক্ষার্থী হৃদয় মজুমদার বলেন, সারা বাংলাদেশের প্রায় সাড়ে ৪ হাজার প্রতিযোগীদের মধ্যে ৪ রাউন্ড খেলে ২য় রানার্সআপ (৩য় স্থান) হওয়ায় খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু শিখেছি এবং জেনেছি। এত সুন্দর এবং শিক্ষণীয় একটি প্রতিযোগিতা আয়োজন করায় ডেইলি স্টারকে অনেক ধন্যবাদ। আশা করি তারা এরকম গঠনমূলক প্রয়াসগুলো অব্যাহত রাখবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ছড়িয়ে দেয়া এবং সেই জ্ঞানের আলোকে খুঁজে সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা জোগাতে "দ্য ডেইলি স্টার" পত্রিকা "মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২১" এর আয়োজন করে। গত ২১ ফেব্রুয়ারি অনলাইন রাউন্ডের মধ্য দিয়ে প্রাথমিকভাবে সারাদেশ থেকে সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে ১০০ জনকে ২য় রাউন্ডের জন্য বাছাই করা হয়। পরর্বতীতে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা গ্রান্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা