অপরাধ

রাজ চক্রে পরীমনিসহ অর্ধশতাধিক মডেল, দুই গাড়ি

নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকে একটি হ্যারিয়ার এবং একটি আরএভি-৪ মডেলের গাড়ি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১০ আগস্ট) রাতে রাজের রাজধানীর বনানীর বাসায়থেকে গাড়ি দুটি জব্দ করা হয়।

সূত্র বলছে, রাজকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে। তিনি মডেলদের দিয়ে বিভিন্ন পার্টি ও ইন্ডোর প্রোগ্রামের আড়ালে ভিআইপিদের ব্ল্যাকমেইল করতেন। রাজ চক্রে পরীমনি, পিয়াসা, মৌসহ অর্ধশতাধিক কথিত মডেল রয়েছে। ভিআইপিদের কাছে মডেল সরবরাহ করতেন তিনি। এছাড়া পরীমনি, পিয়াসা ও মৌসহ একাধিক মডেলের বাসায় মদ সরবারহ করতেন রাজ। মডেল ও নায়িকা বানানোর কথা বলে সুন্দরী তরুণীদের ভোগ করেন তিনি।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বলেন, প্রযোজক নজরুল ইসলাম রাজের দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এগুলো কীভাবে কেনা, কার নামে কেনা, কোথা থেকে এবং কবে কেনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তিনি এই গাড়ি কেনার অর্থ কীভাবে পেয়েছেন সেটাও খতিয়ে দেখব।

তিনি বলেন, পরীমনির বাসায় মদের সরবরাহকারী ছিলেন রাজ। বিশিষ্টজন ও ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল এবং প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া পরীমনি, পিয়াসা, মৌ ও হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ বেরিয়ে আসছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা