জাতীয় অনলাইন কুইজে ৯৮তম ভোলার রুজিনা
সারাদেশ

জাতীয় অনলাইন কুইজে ৯৮তম ভোলার রুজিনা

নিজস্ব প্রতিবেদক:

ভোলা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতায় ৯৮তম হয়েছেন মনপুরা উপজেলার নুরজাহান রুজিনা। বুধবার (২৬ আগস্ট) ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের কাছ থেকে নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরযুক্ত সনদপত্র নেন রুজিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি গত ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবসে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় এক লাখ ৯ হাজার ৯২৯ জন নিবন্ধিত প্রতিযোগীর মধ্যে ৪৬ হাজার ৬৭৫ জন অংশ নেন। ২৫ জুলাই অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে প্রথম ১০০ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর স্বাক্ষরযুক্ত সনদ ও নগদ অর্থ দেওয়া হয়।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, আরটিভির জেলা প্রতিনিধি অমিতাভ অপু প্রমুথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নুরজাহান রুজিনা মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৃত সাইদুল হক ও ফাতেমা খাতুনের মেয়ে। ৮ ভাই-বোনের মধ্যে রুজিনা ৬ষ্ঠ। তিনি গত বছর ইডেন মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

দীর্ঘ ৯ বছরের পথচলার আবেগঘন ম্মৃতিচারণ পলাশের

বাংলাদেশের নাট্যজগতে দীর্ঘ প্রায় এক দশক ধরে রাজত্ব করা এবং দর্শকদের হৃদয়ে স...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

হাতিয়ায় এনজিও’র পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা