বরিশাল সম্পাদক পরিষদের সভাপতি বাবুল, সম্পাদক জাকির
সারাদেশ

বরিশাল সম্পাদক পরিষদের সভাপতি বাবুল, সম্পাদক জাকির

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকদের নিয়ে পথচলা শুরু করেছে ‘সম্পাদক পরিষদ-বরিশাল’। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সকল সম্পাদকের অংশগ্রহণে সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে দৈনিক আজকের বার্তার সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দন বাবুল সভাপতি এবং দৈনিক দখিনের মুখ পত্রিকার সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি দৈনিক বরিশাল প্রতিদিনের কাজী মফিজুল ইসলাম কামাল, সহ সভাপতি দৈনিক মতবাদের আব্দুর রাজ্জাক ভূঁইয়া, দৈনিক আমাদের বরিশালের অ্যাডভোকেট এস এম রফিকুল ইসলাম, দৈনিক সাহী বার্তার নিকুঞ্জ বালা পলাশ, দৈনিক বরিশালের আজকালের শারমিন আক্তার ও দৈনিক ভোরের অঙ্গীকারের এম রহমান, সহ সাধারণ সম্পাদক দৈনিক সকালের বার্তার শেখ শামীম হোসেন ও দৈনিক বরিশালের সময়ের এ কে এম তারিকুল আলম অপু, অর্থ সম্পাদক দৈনিক আজকের তালাশের মারুফ হোসেন, দপ্তর সম্পাদক বরিশালের কথার সাইদুর রহমান মাসুদ, ক্রীড়া সম্পাদক দৈনিক দখিনের সময়ের আবরার হাসনাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক তারুণ্যের বার্তার নাছির আহম্মেদ রনি, প্রচার সম্পাদক দৈনিক হিরন্ময়ের মো. জসিম উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক বরিশালের আলোর মো. মোস্তফা কামাল এবং নির্বাহী সদস্য দৈনিক প্রথম সকালের কাজী আল মামুন, দৈনিক ভোরের আলোর সাইফুর রহমান মিরণ, দৈনিক বরিশাল বার্তার নুরুল আমিন, দৈনিক দখিণের খবরের কাজী মো. জাহাঙ্গীর ও দৈনিক সংবাদ সকালের ইমরানুল হক।

সাধারণ সদস্যরা হলেন দৈনিক সত্য সংবাদের অ্যাড. মহসিন মন্টু, দৈনিক বরিশাল সমাচারের ফারজানা চৌধুরী, দৈনিক বরিশালের কাগজের ডা. মো. নজরুল ইসলাম, দৈনিক ন্যায় অন্যায়ের সরদার খালেদ হোসেন স্বপন, দৈনিক দখিণের কাগজের মো. হাবিবুর রহমান, দৈনিক কলমের কণ্ঠের আমিনুল ইসলাম তুহিন ও দৈনিক দখিণের কণ্ঠের তাওহিদুল ইসলাম।

মূলত মফস্বল সাংবাদিকতার মান বাড়ানো, সংবাদপত্রের দায়িত্বশীল আচরণ এবং পেশাদারিত্ব প্রতিষ্ঠায় ‘সম্পাদক পরিষদ- বরিশাল’ গঠিত করা হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

প্রাণ হারাল ২০ বছরের উদীয়মান ফুটবলার মাহমুদ কামাল

ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গাজা উপত্যকায় দখলদার ই...

বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা

গণসংগঠনগুলোকে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত করার লক্ষ্...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

কলাপাড়ায় সাড়ে চার হাজারসহ পটুয়াখালীতে একদিনে প্রাণহানি ৪৭,৮৪৮

১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্...

উলিপুরে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা