প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় প্রবাসী স্বামীর আত্নহত্যা
সারাদেশ

প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামীর আত্নহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় এক প্রবাসী স্বামী আত্নহত্যা করেছে।

আরও পড়ুন : বড় খরচ উঠুক, তারপর দ্বিতীয় পদ্মা সেতু

নিহত বাহার উল্যাহ (৩৯) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম নাটেশ্বর গ্রামের আলী আজম মাস্টার বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

বুধবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম নাটেশ্বর গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে এ প্রবাসী আত্নহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ। তিনি বলেন, গত ১০ দিন আগে বাহার উল্যাহ দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসে। আজ তাঁর স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,এমন খবরে স্ত্রীর উপর অভিমান করে স্বামী নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

ওসি আরো জানায়,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা