রাবিতে ১২ দফা দাবিতে কর্মকর্তাদের মানববন্ধন
সারাদেশ

রাবিতে ১২ দফা দাবিতে কর্মকর্তাদের মানববন্ধন

রাবি প্রতিনিধি : পাবলিক বিশ্ববিদ্যালয়ে পেশাগত বৈষম্য দূরীকরণ, কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতিসহ ১২ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন : সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

রোববার (১৯ জুন) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত অফিসারবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

তাদের দাবি সমূহ হলো :

কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ; ৩য় গ্রেড পর্যন্ত পদোন্নয়ন সুবিধা; কর্মকর্তা হিসেবে ৪ বার পদোন্নয়ন সুবিধা প্রদান; পদ অনুসারে গ্রেড উন্নয়ন প্রদান; কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও পদ্দোন্নয়ন সংক্রান্ত কমিটিতে কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা, সকল দফতরের নন টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলক করা।

আরও পড়ুন : আমন্ত্রণ পাচ্ছেন ৩ হাজার সুধী

তারা আরো দাবি করেন:

শিক্ষাছুটির মেয়াদ এবং সক্রিয় চাকরি কাল সংক্রান্ত বিষয় নির্দেশিকায় উল্লেখ করা; বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে শিথিল করা; পদোন্নয়নের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে প্রচলিত নিয়ম অনুসরণ করার সুযোগ রাখা, ২য় গ্রেডধারী কর্মকর্তাদের মোট চাকুরীকাল ন্যূনতম ২২ বছর এবং যোগ্যতার ভিত্তিতে মোট ২য় গ্রেডধারী কর্মকর্তার ২৫% কর্মকর্তাকে ১ম গ্রেড প্রদান; পদ অনুযায়ী সকল সুবিধা নিশ্চিত করা; সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে উদ্বুদ্ধ জটিলতা এড়ানোর স্বার্থে ফেডারেশন নেতৃবৃন্দের পুনরায় আলোচনা করা এবং খসড়া প্রদান করার ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধনে কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক এবং অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. গোলাম মোস্তফা বলেন, " বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন আজকে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির ডাক দিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে একত্রিত হয়েছি।

আরও পড়ুন : পানি বাড়ছে যমুনায়

ইউজিসির নীতিমালা কমিটিতে কোন অফিসার অন্তর্ভুক্ত নেই, তাই তারা কি করছে, আমরা জানতে পারছি না‌। তাদের কমিটিতে আমাদের ফেডারেশনের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সকল দাবি মানা না হলে, আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।"

কৃষি প্রকল্পের সেকশন অফিসার মনি আকতারুল ইসলাম বলেন, 'একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ আমাদের পদোন্নতি আটকে রাখতে চায়। আমরা আমাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের ১২ দফা দাবি অতিসত্বর মেনে নিতে হবে।'

আরও পড়ুন : নেত্রকোনায় উদ্ধার কাজে সেনাবাহিনী

জনসংযোগ দফতরের উপ-রেজিস্টার মো. শহীদুল্লাহর সঞ্চালনায় কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান চঞ্চল, বরেন্দ্র জাদুঘরের উপ-গ্রন্থাগারিক আসলাম রেজা, দর্শন বিভাগের সহকারী রেজিস্টার মাসুদ রানাসহ প্রমূখ। এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় দেড় শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা