হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
সারাদেশ

হত্যা মামলায় ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক সৌদি প্রবাসী হত্যা মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

আরও পড়ুন: ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু

দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার ছয়ানী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির আবুল কালামের ছেলে মো. মিলন (৩৫) ও তার ভাই পলাশ ওরফে জাম্বু (৩৫), তাদের ভাগনে একই গ্রামের কাজী বাড়ির মো. আলীর ছেলে শেখ ফরিদ (২৭), আব্দুল মান্নান (২৮)।

বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো.ফখরুল উদ্দিন এ রায় দেন।

আরও পড়ুন: নির্বাচন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সরকার

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলার ছয়ানী ইউনিয়নের বেপারী বাড়ির আবুল বাশার ও পলাশ ওরফে জাম্বুদের মধ্যে বাড়ির মধ্যে বিল্ডিং নির্মাণকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। পরে বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপর পলাশ ও তাদের ভাগনেরা একই বাড়ির বাশারের নির্মাণাধীন বিল্ডিংয়ের বেইচের মাঠি ভরাট করতে শুরু করে।

এ সময় নির্মাণাধীন বিল্ডিংয়ের মালিক বাশার বাধা দিলে একই বাড়ির মিলন ও জাম্বু, তাদের ভাগনে শেখ ফরিদ ও মান্নানসহ সহযোগীরা বাশারের ছোট ভাই সৌদি প্রবাসী মহিউদ্দিনকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ২০১৫ সালের ১ মার্চ বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ৫

বাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান টিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাশ ওরফে জাম্বু আদালতে উপস্থিত ছিল। এ মামলার সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছে। রায় ঘোষণা শেষে পুনরায় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে এ মামলায় ৯ আসামিকে বেকুসুর খালাস দেয় আদালত।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা