ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু
সারাদেশ

ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক : বান্দরবানের থানচির দুর্গম দশটি পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে গত এক সপ্তাহে ডায়রিয়ায় শিশুসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ডায়রিয়া আক্রান্ত হয়েছে অর্ধশতাধিক মানুষ।

আরও পড়ুন: নিজের বাসার ছাদে বাগান করেন

মৃতরা হলেন- রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেন থাং পাড়ার কার্বারী মেনথাং ম্রো (৪৯), নারিচা পাড়ার বাসিন্দা লংঞী ম্রো (৪৫), ইয়ং নং পাড়ার বাসিন্দা ক্রাইয়ং ম্রো (৬০), ক্রায়ক ম্রো (১৮), রয়ং ম্রো (৪৮), সিংচং পাড়ার বাসিন্দা প্রেণময় ম্রো (১১), সংওয়ে ম্রো (৫০) ও প্রেণময় ম্রো (৪০)।

থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের দুর্গম অনেকগুলো পাড়ায় প্রচণ্ড গরমে বিশুদ্ধ খাবার পানির সংকট, পাহাড়ি ঝিরি-ঝর্নার দূষিত পানি ব্যবহারের কারণে ডায়রিয়া প্রকোপ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি

বর্তমানে থানছি স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগে ৩০ জন রোগী ভর্তি রয়েছে। দুর্গম এলাকা হওয়ায় ওষুধ ও খাবার স্যালাইনের অভাবে ডায়রিয়া আক্রান্ত হয়ে তারা মারা যাচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ওষুধসহ বেশ কয়েকটি মেডিকেল টিম ডায়রিয়া উপদ্রব এলাকায় কাজ করছে। দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় ডায়রিয়া আক্রান্ত ওইসব পাড়ার সংবাদ থানছি সদরে পৌঁছাতে দেরি হওয়ায় ডায়রিয়া পরিস্থিতির অবনতি ঘটেছে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হাবিবা জান্নাতুল তুলি জানান, বর্ষাকালে ঝিরি-ঝরনার ঘোলা পানি (যেখানে তারা গোসল করছে) পান করছে পাহাড়ের অনেকে। তাই তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন: হাসপাতালে দীপিকা

তিনি আরও জানান, মাক্রীর আন্দারমানিক দুর্গম এলাকা থেকে রোগী স্বাস্থ্যকেন্দ্রে আসতে সময় লাগে, তাদের কোনো ধরনের রোগ হলে গুরুত্ব দেয় না। তবে ১০ জনের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

বান্দরবানের সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দি বলেন, পাহাড়ের এ মৌসুমে প্রতি বছরই যোগাযোগ বিচ্ছিন্ন পাড়াগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট এবং বৃষ্টিতে ঝিরি-ঝর্ণার দূষিত ময়লা পানি ব্যবহারের কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। খুব দ্রুত থানচি উপজেলার ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে মেডিকেল টিম।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা