সারাদেশ

মুন্সীগঞ্জে শহীদ জিয়ার ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ৪১ তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল হয়েছে। আজ (৪ জুন) শনিবার দুপুর ১২ টার দিকে ইউনিয়নের আধারা মাদরাসা প্রাঙ্গনে মিলাদ মাহফিল হয়।

এতে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আতাউর রহমান মল্লিক, সাইদুর রহমান ফকির, সাবেক (ভিপি) মো. শাহিন মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান, সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, সদর উপজেলা যুবদলের সভাপতি এনামুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ফারুক মাদবর।

এ সময় আরও উপস্থিত ছিলেন - জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ,সরকারি হরগঙ্গা কলেজের সাবেক (জিএস) নজরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব সোহাগ সহ আধারা ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা