সারাদেশ

৭০০ টাকা ভাতায় চলেনা প্রতিবন্ধী ইমরানের

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ইমরান দালালের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর। জন্ম গ্রহনের ৮ দিন পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। তাতে দুই পা পঙ্গু হয়ে যায়। মাসে ৭ শত টাকা প্রতিবন্ধি ভাতা পান তিনি। দরিদ্র মা-বাবার সংসারে ৭০০ টাকা ভাতায় চলে না তার। সে কাজ করে খেতে চায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সাথে সিসিক মেয়রের সাক্ষাৎ

কিন্তু প্রতিবন্ধী হওয়াতে কোন কাজ পায় না সে। সমাজের বৃত্তবানদের একটু সহায়তা পেলে, কাজ করে জীবিকা নির্বাহ করতে চান ইমরান। তার বাবা মোহাম্মদ খালেক (৬০) একজন শ্রমিক। মা পারভিন বেগম (৪৫) অন্যের বাড়িতে কাজ করেন।

স্বপ্ন ছিল ইমরানকে লেখাপড়া শিখিয়ে বড় করবেন। কিন্তু জন্মের পরেই টাইফয়েড জ্বরে প্রতিবন্ধী হওয়ায় পড়াশুনা করতে দিয়েছিলেন মাদরাসায়। প্রতিবন্ধী হওয়াতে হয়নি তেমন লেখাপড়া।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের ট্রেন দুর্ঘটনা

মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কাজী কসবা গ্রামের প্রতিবন্ধী মো. ইমরান দালালের (২৩) পরিবারে ৬ জন সদস্য। ইমরানের প্রতিবন্ধি ভাতা আর বাবা মায়ের শ্রমিকের কাজে যা আয় হয় তা দিয়ে, দু’বেলা ঠিকমতো আহার জোটে না তাদের।

সরেজমিনে সদর উপজেলার রামপাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ কাজী কসবা গ্রামে গিয়ে জানা যায়, ইমরানের বাবা অন্যের জমিতে কৃষি কাজ করেন। মা অন্যের বাড়ির ঝিয়ের কাজ করেন।

পরিবারের দুই ছেলের মধ্যে ইমরান বড়, আর ছোট ছেলে ইয়াছিন বয়স ১৭ মাস। বড় মেয়ে আলোকে বিয়ে দিয়ে দিয়েছেন। ছোট মেয়ে নিশি সিপাহিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ শ্রেণীতে পড়া লেখা করছেন।

ইমরানের বাবা মোহাম্মদ খালেক বলেন, ইমরান জন্মের ৮দিন পর টাইফয়েড জ্বরে ইমরানের দুই পা অবস হয়ে গেছে। মাদরাসাতে পড়াতে দিয়েছিলাম। তবে পড়তে পারেনি। তিনি বলেন, আমি শ্রমিকের কাজ করি। প্রতিদিন কাজ থাকেনা।

আরও পড়ুন: পদ্মা সেতু অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত

তিনি আরও বলেন, পরের জমিতে কৃষি কাজের শ্রম বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে এখোন আর পরিবারের সবার খাবার জুটেনা। এটা অটোরিকশা হলেও চলতে পারতাম। কিন্তু কিনার মতো টাকা ও সম্পদ নেই আমাদের।

ইমরান বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পাড়ি না। আমি কাজ করে খেতে চাই। কিন্তু আমার উপযুক্ত কোন কাজ পাইনা। কিছু টাকা হলে, ব্যবসা করে খেতে পারতাম। কিন্তু টাকা নেই আমাদের?

ইমরান আকুতি করে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে অনেককে ঘর সহ জমি দিয়েছেন। আমাকে একটু সহায়তা করলে, আমি জীবনটাকে সুন্দর করে গড়াতে পারতাম। আমি তার দয়া চাই। আমার ছোট একটা বোন ও ভাইকে লেখাপড়া করাতে পারতাম। বোনটি স্কুলে পড়ে।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে পুলিশসহ নিহত ২

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কাজী ফুলন বলেন, প্রতিবন্ধি ইমরান ও তার পরিবার খুব কষ্টে জীবন যাপন করে। আমি ইমরানকে প্রতিবন্ধি ভাতার ব্যবস্থা করে দিয়েছি। অন্য সরকারী সাহয্য সহযোগীতা আসলেও দেই।

এ ব্যাপারে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল হক মিয়া বলেন, বর্তমানে আমরা প্রতিবন্ধীদের ৮৫০ টাকা করে ভাতা দিচ্ছি। এককালিন কোন টাকা দেওয়ার মতো ব্যবস্থা আমাদের সমাজসেবা অধিদপ্তর হতে নাই।

তবে উপজেলা সমাজসেবা অফিস হতে ঋণ নেওয়ার ব্যবস্থা আছে। প্রথম পর্যায়ে আমরা ৩০ হাজার টাকা ঋণ দেই। পরবর্তীতে ঋণ নিয়ে ব্যবসা করলে, ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা