সারাদেশ

গৌরীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক অনলাইন জুমের মাধ্যমে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এতে অংশগ্রহন করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্ভাবনী উদ্যোগের মধ্যে রয়েছে-নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, বিনোয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক ও শিক্ষা সহায়তা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে উল্লেখিত বিষয়ে কর্মশালার আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, কমল সরকার, আনোয়ার হোসেন শাহিন, মোঃ রইছ উদ্দিন,
ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, শাহজাহান কবির প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা