সারাদেশ

টাঙ্গাইলে আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস পালিত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা সেবক সংগঠন এর আয়োজন ১৬ মে আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

সোমবার (১৬ মে) সকাল ১১ ঘটিকার সময় ভূঞাপুর উপজেলা পরিষদ এর সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেবকের অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় টাঙ্গাইল সেবক সংগঠন সভাপতি খায়রুল খন্দকার এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সেবক সংগঠনের সহ-সভাপতি কামরান পারভেজ ইভান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক স্বাধীন হোসেন সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ সহ বিভিন্ন রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতি খায়রুল খন্দকার তার বক্তব্য বলেন, সড়ক করবো নিরাপদ’ যথার্থ হয়েছে উল্লেখ করে বলেন টেকসই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে উন্নত পরিবহন সেবার বিকল্প নেই। সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি, জখম এবং আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব অপরিসীম।

সহ-সভাপতি কামরান পারভেজ ইভান বলেন ,সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এক্সপ্রেসওয়ে নির্মাণ, ম্যাস র‌্যাপিড ট্রানজিট ও বাস র‌্যাপিড ট্রানজিট নির্মাণসহ গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের নিমিত্তে বাস রুট ফ্র্যাঞ্চাইজ এর কার্যক্রম শুরু হয়েছে।’

আরও পড়ুন: ১১০ টাকায় টিসিবির তেল বিক্রি স্থগিত

সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন,সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রি, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধি বিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা