সারাদেশ

মৌলভীবাজারে মিলল `ফ্ল্যাপ শেলড' কচ্ছপ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার পদিনাপুর গ্রামে বিপন্ন প্রজাতির একটি `ফ্ল্যাপ শেলড' কচ্ছপ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুন) সকালে এটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার রাজনগর ইউনিয়নের পদিনাপুর গ্রামের শাহজান মিয়ার পুকুর পাড়ে রোদ পোহাচ্ছিল কচ্ছপটি। এ সময় তিনি এক কেজি ওজনের ওই কচ্ছপটি ধরে বিক্রির জন্য একটি দোকানে নিয়ে আসেন। পরে প্রশাসনের ভয়ে তিনি বলদাসাগর দীঘিতে ছেড়ে দেন।

এ বিষয়ে শাহজান মিয়া বলেন, আমার পুকুরে এ ধরনের আরও কচ্ছপ আছে। এগুলো ধরা যায় না। পুকুরের মাছ খেয়ে ক্ষতি করছে।

উল্লেখ্য, বিপন্ন প্রজাতির কচ্ছপটির নাম ফ্ল্যাপ শেলড (Lissemys punctata)। এটি দক্ষিণ এশিয়ার মিঠা পানিতে পাওয়া যায়। প্লাস্ট্রনে অবস্থিত ফেমোরাল ফ্ল্যাপের কারণে কচ্ছপের এ প্রজাতিকে ‘ফ্ল্যাপ শেলড’ নামকরণ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা